এই মুহূর্তে

বিদ্যুৎ বিভ্রাটে একাধিক রেল স্টেশনে চরম বিশৃঙ্খলা, পদপিষ্টের মতো পরিস্থিতি, আটকে বহু যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সপ্তাহ শেষে ভয়ানক ঘটনা। শুক্রবার সকালটা টোকিওতে যাত্রীদের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে ওঠে। ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহরের ব্যস্ততম বেশ কয়েকটি ট্রেন লাইন হঠাৎ বন্ধ হয়ে যায়। যার জেরেই পদপিষ্টের মত ঘটনা ঘটে। শহরের কেন্দ্রস্থল থেকে শুরু করে বিপত্তি ঘটে ইয়ামানোতে লাইন, কেহিন-তোহোকু লাইন এবং টোকিও এবং শিনাগাওয়ার মধ্যে টোকাইডো লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশনগুলিতে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। 

সকালে অফিস টাইমে এমনিতেই ভিড় বেশি থাকে। সেই সময়ে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রধান স্টেশনগুলিতে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। উয়েনো স্টেশন এবং অন্যান্য জায়গা থেকে ভাইরাল হওয়া ভিডিওতে আটকে পড়া যাত্রীদের জনসমুদ্র দেখা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের কাছ থেকে  খবর অনুযায়ী, ভোর ৩:৫০ টার দিকে পূর্ব জাপান রেলওয়ে (জেআর ইস্ট) দিনের প্রথম  ট্রেন  যাত্রা শুরু করার সময় শিমবাশি এবং শিনাগাওয়ার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি শনাক্ত করার পর সমস্যা শুরু হয়। তামাচি স্টেশনের কাছে বৈদ্যুতিক সমস্যা থেকেই এর উৎপত্তি বলে মনে হচ্ছে। এটি ইয়ামানোতে এবং কেইহিন-তোহোকু লাইন উভয়ের ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। 

যত সময় যায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে টোকিও পুলিশ এবং দমকল কর্মকর্তারা সকাল ৮টার ঠিক আগে তামাচির কাছে ট্র্যাকের পাশে একটি ট্রান্সফরমারে আগুন লাগার খবর দিলে।  জানা গিয়েছে, ৯০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল এবং সৌভাগ্যবশত, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেন লাইনে বিদ্যুৎ বিচ্ছন্ন হওয়ার ঘটনাটি আঘাতটি ব্যাপক প্রভাব ফেলেছিল ছিল। কেইহিন-তোহোকু লাইনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হেঁটে যেতে বাধ্য হয়। দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতরে আটকা পড়া পাঁচ যাত্রী অসুস্থ বোধ করেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিকেলের পর বেশিরভাগ ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়। তবে একাধিক জায়গায় ট্রেন দেরিতে আসছিল। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। আগুন লাগার ঘটনার সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কোনও সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালীতে ইরানের রেভিলিউশনারি গার্ডের সামরিক মহড়া শুরু, বাড়ছে উত্তেজনা

সাত পাকিস্তানি সেনাকে বন্দি করল বালুচ লিবারেশন আর্মি, ইসলামাবাদকে ৭ দিনের চরমসীমা

দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার

উত্তর কোরিয়ার মসনদে কিমের মেয়ে, ভাই-বোনের সংঘাত নিয়ে তুঙ্গে জল্পনা

জুতো থেকে অন্তর্বাস সবই গায়েব, রহস্যময় চুরির নেপথ্যে ‘বিড়াল চোর’

‘পরিচয়পত্র দেখান’, পাক সেনা প্রধান আসিম মুনিরের পথ রুখলেন নিরাপত্তা রক্ষীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ