বিমান দুর্ঘটনার ৪০ দিন পর আমাজনের জঙ্গল থেকে জীবিত অবস্থায় উদ্ধার ৪ শিশু

গত ১ মে আমাজনের গভীর জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে ভেঙে পড়ে বিমানটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১ মে আমাজনের গভীর জঙ্গলে বিমান দুর্ঘটনার ফলে তিন জনের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনাস্থল থেকে মৃত তিন জনের দেহ উদ্ধার করা হলেও সেই বিমানে থাকা চার শিশুকে পাওয়া যায়নি। অবশেষে দুর্ঘটনার ৪০ দিন পরে শুক্রবার ৪ শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করল কলম্বিয়ার সেনা বাহিনীর জওয়ানরা।

আমাজনের কলম্বিয়া অংশে দুর্ঘটনাটি ঘটেছিল। কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শনিবার টুইট করে ৪ শিশুর উদ্ধার হওয়ার খবর জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘গোটা দেশের জন্য আনন্দের খবর! কলম্বিয়ার জঙ্গলে ৪০ দিন আগে হারিয়ে যাওয়া ৪টি শিশুকে জীবিত পাওয়া গেছে।’

গত ১ মে আমাজনের গভীর জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পর বিমানের চালক এবং দুই প্রাপ্তবয়স্কের মৃতদেহ উদ্ধার হয়। নিহতদের মধ্যে ওই চার শিশুর মা-ও ছিলেন। জঙ্গলের ভিতরে কোনও জায়গা থেকে তাঁরা কলম্বিয়ার আমাজন জঙ্গলের শহর সান জোসে দেল গুয়াভিয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেই যাত্রাপথে ঘটে দুর্ঘটনা। চার শিশুর বয়স যথাক্রমে ১ বছর, ৪ বছর, ৯ বছর এবং ১৩ বছর।

দুর্ঘটনার পর নিখোঁজ শিশুদের উদ্ধারে আমাজনের জঙ্গলে সেনা নামিয়েছিল কলম্বিয়ার সরকার। প্রশিক্ষিত কুকুরসহ শতাধিক সেনা জওয়ানরা নিখোঁজ শিশুদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছেন। অবশেষে শুক্রবার জীবিত অবস্থায় উদ্ধার হল ৪ শিশু।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর