করোনা রিপোর্ট পজিটিভ হলেই মিলবে টাকা

পুরষ্কারের অর্থমূল্য ১,৫৭০ ডলার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক করোনায় রক্ষে নেই, ওমিক্রন দোসর।

করোনার মতো এই ভাইরাস চিনে যাতে মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য একেবারেই ভিন্নপথে হাঁটল চিন সরকার। জানিয়ে দিল, স্বতঃস্ফূর্তভাবে যাঁরা করোনা পরীক্ষার জন্য এগিয়ে আসবেন এবং যাঁদের রিপোর্ট, পজিটিভ হবে, সরকারের তরফে তাঁদের পুরষ্কার দেওয়া হবে। পুরষ্কারের অর্থমূল্য ১,৫৭০ ডলার।

চিনের সরকারি প্রচারমাধ্যম দ্য বেইজিং নিউজের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে পুরষ্কার ঘোষণার পাশাপাশি বলা হয়েছে, কারও জ্বর, কাশি, গলাব্যথা, মাংসপেশিতে ব্যথা, স্বাদ হারিয়ে যাওয়ার মতো লক্ষ্ণণ দেখা গেলে যেন দ্রুত করোনা পরীক্ষা করা হয়।পাশাপাশি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির রিপোর্ট পজিটিভ হলে খুঁজে বের করতে হবে আক্রান্তের সংস্পর্শে  যাঁরা এসেছিলেন, তাঁদের। 

উল্লেখ করা যেতে পারে, চিনের প্রথম করোনায় আক্রান্তের সন্ধান মেলে। দিন কয়েকের মধ্যে সংক্রমণ মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে শুরু করে। ছড়িয়ে পড়ে অন্যান্য দেশেও। এই উদ্বেগের মাঝেই করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি দেশে ইতোমধ্যেই সে খেল দেখাতে শুরু করেছে। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মতো ওমিক্রন যাতে মারাত্মক আকার ধারণ না করে তার জন্য চিন সরকার সময় থাকতে থাকতে পদক্ষেপ করল। তবে সেই পদক্ষেপের অঙ্গ আর্থিক পুরষ্কার হবে, তা শুনে বিস্মিত চিনবাসী।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ