26/11: কুখ্যাত লস্কর জঙ্গিকে কালো তালিকাভুক্ত করতে জাতিসঙ্ঘে চিনের বাধা

চার মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর একবার স্পষ্ট হল পাকিস্তানের সঙ্গে চিনের মাখামাখি। আমেরিকা ও ভারত যৌথভাবে চেয়েছিল নারকীয় মুম্বই হামলার হ্যান্ডলার সাজিজ মীরকে কালো তালিকাভুক্ত করতে। যৌথভাবে জাতিসঙ্ঘে প্রস্তাব পেশ করে। প্রস্তাবের পক্ষে বেজিং ভেটো দেওয়ায় জাতিসঙ্ঘ মীরকে কালো তালিকাভুক্ত করতে পারেনি। চার মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বেজিং এই পদক্ষেপ করল।

কিছুদিন আগে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা এবং ভারত যৌথভাবে প্রস্তাব পেশ করে, যে প্রস্তাবে বলা হয়েছিল জইশ নেতা মাসুদ আজহারের ভাই আব্দুল রঔফ আজহারকে কালো তালিকাভুক্ত করার কথা বলা হয়েছিল। চিন সে দফাতেই আপত্তি তোলে। জানায় টেকনিক্যাল কারণে তারা এই প্রস্তাবে সম্মতি দিতে পারছে না। চলতি বছর জুনে ভারত এবং আমেরিকা চেয়েছিল জাতিসঙ্ঘ আবদুল রেহমান মাক্কিকে কালো তালিকভুক্ত করতে। চিনের প্রবল বাধায় জাতিসঙ্ঘ কুখ্যাত এই জঙ্গির নাম কালো তালিকায় তুলতে পারেনি।

মীরের ব্যাপারে পাকিস্তানের দাবি যে জঙ্গিকে কালো তালিকাভুক্ত করার জন্য ভারত এবং আমেরিকা উঠেপড়ে লেগেছে, সেই জঙ্গি জীবিত নেই। যদিও পাকিস্তানের এই দাবিকে আমল দিতে নারাজ বাইডেন প্রশাসন। তারা ইসলামাবাদের কাছে মীরের ব্যাপারে প্রমাণ পেশের দাবি জানিয়েছে। যদিও ইসলামাবাদ কোনও পাকাপোক্ত প্রমাণ পেশ করতে পারেনি।

জাতিসঙ্ঘে এর আগেও চিন ভারত এবং আমেরিকার আনা প্রস্তাবের প্রবল বিরোধিতা করে। আন্তর্জাতিক রাজনৈতিকমহলের একাংশের মতে, চিন কোনওভাবেই পাকিস্তানকে চটাতে চায় না।সে কারণেই তারা এই প্রস্তাবে সম্মতি দিতে চাইছে না।

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের