লেটজঙ্গি শাহিদ মামুদকে ভারত-আমেরিকার ‘বিশ্বত্রাস’ ঘোষণার প্রস্তাবে চিনের ‘না’

এই নিয়ে চারবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসঙ্ঘে ফের প্রকাশ্যে এল চিনের পাকিস্তান পিরিত।

লেটজঙ্গি শাহিদ মামুদকে বিশ্বত্রাস ঘোষণার প্রস্তাব পেশ করে আমেরিকা ও ভারত। প্রস্তাবে আপত্তি জানায় চিন। তাদের এই আপত্তিতে জাতিসঙ্ঘ ওই লেট জঙ্গিকে কালোতালিকাভুক্ত করতে পারেনি। এই নিয়ে চিন চারবার জাতিসঙ্ঘে ভারত-আমেরিকার প্রস্তাবে তাদের আপত্তির কথা জানিয়ে দিল।আন্তর্জাতিকমহল মনে করছে, বেজিংয়ের এই আপত্তিতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল সে দেশের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা সুনিবিড়।

আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট ২০১৬-তে মাহমুদ এবং মহম্মদ সারওয়ারকে কালোতালিকাভুক্ত করেছিল। তাদের বিরুদ্ধে ট্রেজারি ডিপার্টমেন্টের অভিযোগ, সন্ত্রাসে মদত দেওয়া ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থ সাহায্য। সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া বেশ কয়েকটি সন্ত্রাসী কার্যকলাপে এই দুই জঙ্গির জড়িত থাকারও প্রমাণ পেশ করে ট্রেজারি ডিপার্টমেন্ট। মুম্বইতে ২৬/১১ হামলার নাটের গুরু ছিল লস্কর। ঘটনায় প্রাণ হারান শতাধিক। তারপর থেকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে। দাবি জানায়, সীমান্তের ওপারে থাকা সব জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন করার।

অন্যদিকে, পাকিস্তান প্রথম থেকে বলে এসেছে, তারা জঙ্গি কার্যকলাপ সমর্থন করে না। সে দেশে জঙ্গিদের কোনও জায়গা নেই। কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, মুম্বই হামলার পরেও ভারতের বুকে একাধিকবার জঙ্গি কার্যকলাপ সংঘটিত হয়েছে। আর প্রতিক্ষেত্রেই দেখা গিয়েছে জঙ্গিরা পাক মদতপুষ্ট এবং পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। পাকিস্তানও নিজেও জঙ্গি হামলার শিকার হয়েছে।

আর জাতিসঙ্ঘে চিনের এই বাধা নতুন নয়। এর আগে তিনবার ভারত-আমেরিকা যৌথভাবে প্রস্তাব পেশ করেছিল। নিশানায় ছিল পাকিস্তান। চিনের বাধায় জাতিসঙ্ঘে প্রস্তাব আটকে যায়।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন