বাড়ছে প্রেসিডেন্ট শি’র মেয়াদ, সোমে শুরু সেন্ট্রাল কমিটির বৈঠক

বৈঠক চলবে বৃহস্পতিবার পর্যন্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:বাড়তে চলেছে প্রেসিডেন্ট পদে শি জিনপিংয়ের মেয়াদ। সূত্রের খবর তেমনই। আগামী সোমবার থেকে সেন্ট্রাল কমিটি রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে। বৈঠক চলবে বৃহস্পতিবার পর্যন্ত। চারশোর বেশি প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। চিনের সরকারি প্রচারমাধ্যম জিনহুয়ার খবর অনুসারে, আসন্ন প্লেনারি সেশনে শি’র মেয়াদ বৃদ্ধির পাশাপাশি কমিউনিস্ট পার্টির ১০০ বছরে সাফল্য নিয়েও তিনদিনের বৈঠকে আলোচনা হবে। আগামী বছর পার্টি কংগ্রেস। তার আগে এটাই সম্ভবত সেন্ট্রাল কমিটির সর্বশেষ বৈঠক হতে চলেছে। চিনের রাজনৈতিক ইতিহাসে শি তৃতীয় ব্যক্তি, যাঁর হাতে সেন্ট্রাল কমিটি আরও একবার দেশশাসনের গুরুদায়িত্ব তুলে দিতে চলেছে।

চিনের রাজনৈতিক বিশেষজ্ঞ তথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক অ্যান্টনি সেইচ জানিয়েছেন, প্রেসিডেন্ট পদে শি-য়ের মেয়াদ বৃদ্ধির বিষয়টি যেমন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা হতে চলেছে। পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে কমিউনিস্ট পার্ট এখনও পর্যন্ত শি-য়ের যোগ্য উত্তরসূরীর সন্ধান পায়নি। আসন্ন প্লেনারি অধিবেশন আরও একটি দিক থেকে ব্যতিক্রমী হতে চলেছে। এই প্রথম সেন্ট্রাল কমিটি দলের ১০০ বছরে সাফল্যের খতিয়ান নিয়ে আলোচনা করতে চলেছে।

একই মত ওয়াশিংটনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কার্ল মিঞ্জের। তিনি বলেন, শি যে অপ্রতিদ্বন্দ্বী এবং অপ্রতিরোধ্য সেটা আরও একবার স্পষ্ট করে দিতে চলেছে চিনা কমিউনিস্ট পার্টি। পাশাপাশি তিনি এটাও জানিয়েছে, পার্টির উচিত এখন থেকেই শিয়ের উত্তরসূরী বাছাইয়ের কাজে লেগে পড়া।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের