ধোঁয়ায় ঢেকেছে চিনের আকাশ, আপাতত বন্ধ স্কুলের দরজা

জাতীয় সড়কে বন্ধ যান চলাচল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দূষণের ধাক্কা এবার চিনে।

পরিস্থিতিত এতটাই সঙ্কটজনক যে সেখানকার স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কয়লা উৎপাদন বৃদ্ধির ফলেই চিনের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অধিকাংশ প্রদেশের দৃশ্যমানতা ২০০ মিটারেরও কম।

কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আবহাওয়া আচমকাই বদলে যাওয়ার ফলেই এই পরিস্থিতি। যদিও আসল কারণ যে অস্বাভাবিকহারে কয়লা উৎপাদন। আর এমনটা হতে পারে, তার ইঙ্গিত কিন্তু আগেও দিয়ে রেখেছিল জিনপিং সরকার। বলেছিল, কয়লার উৎপাদন বাড়াতে হবে। কারণ, দেশে বিদ্যুৎ সংকট চরমে। অধিকাংশ কলকারখানার দরজা বন্ধ। করোনার কারণে এমনিতেই বহু শ্রমিক কাজ হারিয়েছেন। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে বিদ্যুৎ ঘাটতির কারণে কল-কারখানার দরজা বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন।

উল্লেখ করা যেতে পারে, এবারের গ্লাসগো সম্মেলনে অংশ নেয়নি চিন। যার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনার মুখে পড়তে হয় জিনপিং সরকারকে। চিনের প্রেসিডেন্টের সমালোচনা করতে গিয়ে বাইডেন বলেন, যে দেশ বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশের তালিকায় প্রথম, সেই দেশের শীর্ষ নেতার সম্মেলন এড়িয়ে যাওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বের সামনে চিন কী নজির তৈরি করল তা সকলেই দেখতে পাচ্ছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের