আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাঁচ মার্কিন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি চিনের

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল চিন। বেজিংয়ের শত্রু তাইওয়ানের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগেই ওই পাঁচ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে শি চিনফিংয়ের সরকার। পাঁচ সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারিতে অস্বস্তিতে ওয়াশিংটন। 

যে পাঁচ মার্কিন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্সঞা জারি করা হয়েছে সেই সংস্থাগুলি হল-বিএই ল্যান্ড অ্যান্ড আর্মমেন্টস, অ্যালায়েন্ট টেকসিস্টেম অপারেশনস, অ্যারোভাইরনমেন্ট, ভিয়াসাত এবং ডাটা লিংক সলুশনস। তবে চিনের এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেও  মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের  তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, চিন নিষিদ্ধ পাঁচটি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত  করবে। শুধু তাই নয় ওই সংস্থার আধিকারিকদের চিন থেকেও বহিষ্কার করা হবে।

প্রসঙ্গত,  চিন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করে। এই নিয়ে চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বেশ পুরানো । মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে এই অভিযোগ নিয়ে বারংবার সরব হয়েছে চিনের নেতৃত্ব। আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট এবং  পার্লামেন্ট নির্বাচন। সেই  আবহেই মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি অস্ত্র সরবরাহকারী সংস্থাকে নিষিদ্ধ করল চিন। 

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নের বার্তা দিয়েছিলেন চিনের  প্রেসিডেন্ট শি চিনফিং। তিনি বলেছিলেন যে আমেরিকার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নতি হোক। আমরা বাইডেনের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের বক্তব্যের কয়েকদিনের মধ্যেই নিষিদ্ধ হল মার্কিন সংস্থা। 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ