ছপ্পড় ফাড়কে! বৃষ্টি থেকে বাঁচতে মহিলা ঢুকলেন দোকানে, বেরিয়ে এলেন কোটিপতি হয়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক মহিলা দোকানে গিয়েছিলেন কিছু জিনিসপত্র কিনতে। তিনি ভাবতেও পারেননি এই বাজারে প্রবেশ বদলে দেবে তাঁর জীবন। ঘটনাটি চিনের। বাজারে যেতেই শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচতে মহিলা গেলেন একটি দোকানে। সেখানে মজা করেই একটি লটারির টিকিট কিনেছিলেন তিনি। ভাগ্য যেন সহায় ছিল তাঁর। ফলে লটারির টিকিটে তিনি পেয়ে গিয়েছেন ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার।

৮ অগস্ট দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান প্রদেশের ইউক্সিতে এক মহিলা মুষলধারে বৃষ্টিতে আটকা পড়েন। নিজেকে বাঁচাতে হোংটা জেলার একটি লটারির দোকানে দৌড়ে যান তিনি। দোকানের মালিককে মহিলা জিজ্ঞাসা করেছিলেন, “আপনার এখানে কি স্ক্র্যাচ কার্ড রয়েছে? যেহেতু আমি বৃষ্টিতে আটকে পড়েছি, তাই একটু খেলব।”

দোকানি জানান দুই ধরণের লটারি রয়েছে। একটি প্রতিদিন বা প্রতি সপ্তাহে ড্র করা হয় এবং অন্যটি হল স্ক্র্যাচ কার্ড, যেটি হল লটারি কেনার সঙ্গে সঙ্গেই আপনি জানতে পারবেন যে আপনি কিছু জিতেছেন কিনা। এই স্ক্র্যাচ কার্ডগুলিতে সামান্য অর্থ বিনিয়োগ করে মানুষ লক্ষ লক্ষ ইউয়ান (চিনা মুদ্রা) জিততে পারে।

মহিলা স্ক্র্যাচ কার্ডের একটি সম্পূর্ণ বই কিনেছিলেন, যার মধ্যে প্রায় ৩০টি টিকিট ছিল। প্রতিটি টিকিটের দাম ৩০ ইউয়ান (প্রায় ৪ মার্কিন ডলার), তাই মোট খরচ হয়েছিল ৯০০ ইউয়ান (প্রায় ১২৫ মার্কিন ডলার)।

মাত্র ষষ্ঠ টিকিটেই তিনি জিতে নেন এক মিলিয়ন ইউয়ান পুরস্কার। অবাক, আনন্দে আত্মহারা হয়ে গিয়ে মহিলা বলেন, “আমার হাত-পা দুর্বল হয়ে পড়েছিল, আমি কখনও কল্পনাও করিনি যে এমনটা ঘটবে।” দোকানের মালিক নিশ্চিত করেছেন যে তাঁর জয় আনুষ্ঠানিকভাবে স্ট্যান্ডার্ড লটারি সিস্টেমের মাধ্যমে হয়েছে।

১১ আগস্ট জিউপাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মহিলা বলেন, “লটারির দোকানটি একটি প্রচার চালাচ্ছিল ৫০ ইউয়ান (৭ মার্কিন ডলার) খরচ করুন, ২০ ডলার বিনামূল্যে পান। ১,০০০ ইউয়ান (১৪০ মার্কিন ডলার) খরচ করুন, ১,০০০ ডলার বিনামূল্যে পান। তাই আমি একটি সম্পূর্ণ পুস্তিকা কিনেছিলেন।

তিনি কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবরটি শেয়ার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, “আমি প্রায়শই আমার সোশ্যাল মিডিয়া ফিডে লোকেদের পাঁচ বা দশ মিলিয়ন ইউয়ান জিততে দেখি। সেই তুলনায়, আমার জয় খুব একটা বড় বিষয় বলে মনে

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক