নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিন্স

রবিবার আনুষ্ঠানিকভাবে দেশের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ৪৪ বছর বয়সী রাজনীতিবিদ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিন্স। বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যা্র্ডার্নের স্থলাভিষিক্ত হতে চলেছেন ৪৪ বছর বয়সী লেবার পার্টির নেতা। আগামিকাল রবিবার সংসদে আনুষ্ঠানিক ভোটাভুটির পরেই ওশেনিয়া মহাদেশটির ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন মহামারির সময়ে দেশে করোনা মোকাবিলার দায়িত্বে থাকা হিপকিন্স। শনিবার নিউজিল্যান্ডের শাসকদল লেবার পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

গত বৃহস্পতিবারই আচমকা ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডার্ন। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়ে টুইট করেন। ওই ঘোষণা শুধু নিউজিল্যান্ডের বাসিন্দাদেরই নয়, গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। পরে জানা গিয়েছিল, বিয়ে করে সংসারী হওয়ার জন্যই জেসিন্ডা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। জনপ্রিয় প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে গত ৪৮ ঘন্টা ধরে জল্পনা চলছিল।

অবশেষে এদিন সেই জল্পনার অবসান ঘটল। লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদায়ী মন্ত্রিসভায় পুলিশ ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলানো ক্রিস হিপকিন্সই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। দলের সব সাংসদই ৪৪ বছর বয়সী নেতাকে দেশ চালাতে দেখতে চাইছেন। আগামী অক্টোবরে তাঁর নেতৃত্বেই সাধারণ নির্বাচনে লড়বে দল। যদিও মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে বর্তমান শাসকদল লেবার পার্টির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়ে চলেছে। দলটির জনপ্রিয়তাও নিম্নমুখী। ফলে পরবর্তী নির্বাচনে দলকে ফের জিতিয়ে আনা নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ক্রিস হিপকিন্সের পক্ষে যথেষ্টই কঠিন হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক