পূর্ব ইউক্রেনে হামলার প্রস্তুতি রাশিয়ার, প্রাণভয়ে পালাচ্ছেন স্থানীয়রা

রুশ সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্বে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নতুন করে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করতে পারে। এমন আশঙ্কাই পূর্ব ইউক্রেন থেকে স্থানীয় বাসিন্দারা পালাতে শুরু করেছেন। অন্যদিকে, ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ সদস্য দেশগুলোকে আরও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করার আহ্বান করেছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের এলাকাগুলোতে রুশ সেনাবাহিনী কার্যত হত্যালীলা চালিয়েছে। রাস্তার দুইধারে মৃতদেহের সারি পড়ে থাকতে দেখা গিয়েছে। কিয়েভের পাশে বুচা শহরকে প্রায় শ্মশানে পরিণত করেছে। বুচা শহরের রাস্তার পাশে স্তূপ করে রাখা মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ধ্বংসলীলা চালানোর পর ইউক্রনের উত্তর থেকে রুশ সেনারা সরে গিয়েছে। রুশ সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্বে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেন প্রশাসন স্থানীয় বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান করেছে।

অন্যদিকে, ব্রাসেলসে ন্যাটোর অন্তুর্ভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীরা একটি বৈঠকে বসেছেন। সেখানেই ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের বর্তমানে এমন অস্ত্রের প্রয়োজন যা ওজনে ভারি কিন্তু কার্যক্ষমতা বেশি। তিনি বলেন, ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত নয়। তারপরেও ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো ইতিমধ্যে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু বর্তমানে ইউক্রেনের আরও অস্ত্রের প্রয়োজন।

অন্যদিকে, ইউক্রেন প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রুশ আগ্রাসনের জেরে দেশে প্রায় ৫,০০০ হাজার সাধারণ মানুষ ও দুই শতাধিক শিশু নিহত হয়েছেন। রাশিয়াকে চাপে ফেলতে ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। আমেরিকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবারের পাশাপাশি শতাধিক রুশ শিল্পপতি ও বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

দুর্গাপুজোর মধ্যেই রাজ্যসভার ভোট! কোয়েলের ছেড়ে যাওয়া আসনে অন্তর্বর্তী নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী