ব্রিটেনে ভেঙে ফেলা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কারণ কী?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের সমারসেটের বাথ শহরে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দিরটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। ২০২১ সালে অস্থায়ী ভিত্তিতে পূর্বতন কালভারহে স্কুলে মন্দিরটি চালু হয়েছিল। এটি বাথ শহরের একমাত্র মন্দির। বৃহস্পতিবার (১৩ জুন) ‘বিবিসি’ জানিয়েছে, বাথ এবং নর্থইস্ট সমারসেট কাউন্সিল নতুন দুটি স্কুল বানাতে চলেছে। ফলে পুরনো স্কুলটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। মন্দিরের মুখপাত্র আশিস রাজহংস সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বাথের জগন্নাথ মন্দিরটি গত তিন বছর ধরে আমাদের বাড়ি। তবে মন্দিরটির উপযুক্ত জায়গা করতে হয়তো ছয় মাস সময় লাগতে পারে।’ 

‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে অস্থায়ীভিত্তিতে সাবেক কালভারহে স্কুলে মন্দিরটি চালু করা হয়েছিল। প্রতিদিনই মন্দিরে পুজো-অর্চনায় অংশ নিতেন স্থানীয় হিন্দুরা। ফলে মন্দির ভেঙে ফেলার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁরা। তবে স্থানীয় প্রশাসনের তরফে পল রোপার জানিয়েছেন যে, স্কুলে থাকা মন্দিরটি নিয়ে কী করা করা হবে তার জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, ‘তাঁরা মন্দিরের সংবেদনশীলতার বিষয়টি বুঝতে পারছেন। কিন্তু এক্ষেত্রে শিক্ষাই সবার আগে প্রাধান্য পাবে। এটা যেহেতু শিক্ষার জায়গায় মন্দির গড়ে তোলা হয়েছে তাই ওই মন্দির সরিয়ে নিতে হবে। কেননা, শিক্ষার গুরুত্ব অনেক বেশি।’

 শুধুমাত্র কালভারহে’র স্কুল ভবন নয়, সমারসেটের বেশিরভাগ স্কুল ভবন ২০২৫ সালের শুরুর দিকে ভেঙে ফেলা হবে। তবে যেসব স্কুলে মন্দির রয়েছে, সেগুলো ভাঙতে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অপেক্ষা করা হবে। ততদিনে  যেন মন্দিরগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তিনি এও জানিয়েছেন নতুন স্কুল তৈরির জন্য পুরোনো সব স্কুল ভেঙে ফেলা হবে না। কিছু স্কুল আবাসিক ভবন এবং অন্যান্য কাজে ব্যবহার করা হবে। মন্দিরটি সেখানেও স্থানান্তর করা হতে পারে। তবে এই ব্যাপারে তাঁরা আলোচনা করবেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে