বাড়ি থেকে মিলল বস্তা বস্তা কয়েন, ব্যাঙ্ক না নেওয়ায় বিপাকে দম্পতি

সেই মুদ্রা নিতে চাইছে না কোনও ব্যাঙ্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি পরিস্কার করার সময় উদ্ধার হল বস্তা বস্তা কয়েন। আর সেগুলি নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন দম্পতি। কারণ সেই মুদ্রা নিতে চাইছে না কোনও ব্যাঙ্ক। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জলেসে।

মার্কিন নাগরিক জন রেয়েস ও তাঁর স্ত্রী বাড়ি পরিস্কার করছিলেন। প্রায় ৯ মাস আগে জনের শ্বশুর মারা গেছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জলেসে শ্বশুরের সেই বাড়ি পরিস্কার করছিলেন স্বামী স্ত্রী। বাড়ি সাফাই করার সময় বেসমেন্টে রাখা অনেকগুলো বস্তা খুঁজে পান জন ও তাঁর স্ত্রী। বস্তা খুলে দেখেন সেগুলো তামার মুদ্রায় ভরা। পরে সেই মুদ্রা গুনে দেখা যায় সেখানে ১০ হাজার ডলার মুদ্রা রয়েছে। জন বলেন, ‘প্রথমে কাগজে মোড়ানো অবস্থায় কিছু মুদ্রা পাই। পরে বস্তাগুলো চোখে পড়ে। মুদ্রাভরা বস্তা বেসমেন্টে রেখে দেওয়া হয়েছিল।’

কিন্তু না চাইতে এত মুদ্রা পেলেও তা নিয়ে বিপাকে পড়েছেন ওই দম্পতি। মুদ্রাগুলি ব্যাঙ্কে জমা করার জন্য নিয়ে গেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেগুলি নিতে অস্বীকার করে। কারণ বস্তাগুলোয় মুদ্রার পরিমাণ এত বেশি যে রাখার জায়গা নেই বলে জানিয়ে দেয় ব্যাঙ্ক। জন আরও জানান, তাঁর শ্বশুরের বাড়ি ১৯০০ সালের দিকে তৈরি করা হয়েছিল। বাড়ি থেকে উদ্ধার হওয়া মুদ্রাগুলো খাঁটি তামায় তৈরি। ১৯৪৩ সালের আগে যেকোনো সময় এসব মুদ্রা বানানো হয়েছে।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের