কঙ্গোতে লাশের পাহাড়, দুই গণকবরে মিলল ১৭১টি প্রাণহীন দেহ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় উভিরা শহরের উপকণ্ঠে অন্তত ১৭১ টি মৃতদেহ সংবলিত দুটি গণকবরের খোঁজ পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় উভিরা শহরের উপকণ্ঠে অন্তত ১৭১ টি মৃতদেহ সংবলিত দুটি গণকবরের খোঁজ পাওয়া গিয়েছে। এম২৩ বিদ্রোহীরা ওই এলাকা থেকে চলে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উভিরা শহরের কিরোমনি এবং কাভিমভিরা এলাকায় গণকবরগুলির সন্ধান মিলেছে। যার মধ্যে কিরোমনি থেকে ৩০ টি এবং কাভিমভিরা থেকে ১৪১ টি লাশ পাওয়া গিয়েছে বলে আন্তর্জাতিক তথ্য বলছে।

তবে এই গণকবরগুলি পরিদর্শন করতে চাইলে কঙ্গোর সেনাবাহিনী স্থানীয় অধিকার রক্ষা সংগঠন ‘সিভিলিযন প্রোটেকশন নেটওয়ার্ক’-কে বাধা দিয়েছে বলে খবর। সংগঠনের এক নেতার দাবি, এম23 বিদ্রোহীরা ১৭১ জনকে হত্যা করেছে। আর এই বিদ্রোহীরা হলেন সরকারি বাহিনী অথবা সরকারপন্থি মিলিশিয়া গোষ্ঠীর সদস্য। তবে এর সত্যতা এখনও জানা যায়নি। যদিও কঙ্গোর সেনাবাহিনীর বিরুদ্ধেও হত্যাকাণ্ড ও অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে। পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সংঘাতে জর্জরিত, বিশেষ করে রুয়ান্ডা সীমান্তে অস্থিরতা লেগেই রয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে এম23 বিদ্রোহীরা উত্তর কিভুর রাজধানী গোমা দখল করেছিল এবং ফেব্রুয়ারিতে দক্ষিণ কিভুর রাজধানী বুকাভুর নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে উভিরা শহরও তারা দখল করে। তবে সম্প্রতি শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে বিদ্রোহীরা উভিরা থেকে সরে যান। আর তাতেই এলাকা থেকে গণকবরগুলো দৃশ্যমান হয়। এম২৩ বিদ্রোহীরা সংখ্যালঘু তুতসি সম্প্রদায়ের। তাদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছে কঙ্গো সরকার। দীর্ঘস্থায়ী এই সশস্ত্র সংঘাতে পূর্ব কঙ্গোতে এখনও পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। বিদ্রোহীদের হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের