সর্বনাশ! ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল আমেরিকা

করোনার নয়া প্রজাতিতে কাঁপছে বিশ্ব। এর মাঝেই ধাক্কা খেল আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা। বড়দিনের আগেই আশঙ্কা বাড়িয়ে আমেরিকায় প্রথম মৃত্যু হল ওমিক্রনে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার নয়া প্রজাতিতে কাঁপছে বিশ্ব। এর মাঝেই ধাক্কা খেল আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা। বড়দিনের আগেই আশঙ্কা বাড়িয়ে আমেরিকায় প্রথম মৃত্যু হল ওমিক্রনে। যা রীতিমত চিন্তা বাড়াল চিকিৎসা শিবিরে। জানা গিয়েছে, করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত ওই ব্যক্তি একটিও ভ্যাকসিন নেননি। আমেরিকার টেক্সাসে বছর ৫০-এর ওই ব্যক্তির মৃত্যু ঘিরে চিন্তা বাড়ল স্বাস্থ্য শিবিরে। আগে ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব্রিটেনে। বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে করোনার এই নয়া প্রজাতি থাবা বসাতেই চিন্তা বেড়েছে। এর মাঝেই আমেরিকাতেও মৃত্যু ঘিরে রীতিমত উদ্বেগ বেড়েছে সেদেশে।

যদিও চিকিৎসকদের মাথায় রয়েছে ওই মৃত ব্যক্তি করোনার ভ্যাকসিনের একটিও ডোজ নেননি। এও জানা গিয়েছে, ওই ব্যক্তি চিকিৎসকদের কাছে না গিয়েই এড়িয়ে যাচ্ছিলেন বিষয়টি। গত সোমবার রাতেই মৃত্যু হয়েছে ওই ৫০-এর ব্যক্তির। সেই খবরের সত্যতা স্বীকার করেছেন মেয়র। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি ইতিমধ্যেই একের পর এক দেশে থাবা বসাতে শুরু করেছে। মাত্র মাস খানেকের মধ্যেই দ্রুতগতিতে বিশ্বের ৮৯টি দেশে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। করোনাভাইরাসের যে সব প্রজাতি এখনও পর্যন্ত শনাক্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক ওমিক্রন। যদিও নয়া প্রজাতি কতটা মারণঘাতী তা এখনও প্রমাণিত হয়নি। ইতিমধ্যেই ইউরোপের বেশ কয়েকটি দেশে বেনজির তাণ্ডব চালাতে শুরু করেছে ওমিক্রন। তার মধ্যে ব্রিটেনে সবচেয়ে বেশি তাণ্ডব চলছে। ইতিমধ্যেই দেশটিতে ১০ হাজারের বেশি নাগরিকের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ব্রিটেনে মৃত্যু বাড়ছে। কিন্তু আমেরিকায় এতদিন সংক্রমণের হার কম ছিল। কিন্তু বিগত কিছুদিনে হু হু করে বেড়েছে। এর মাঝেই মৃত্যুকে ঘিরে আতঙ্ক বেড়েছে আমেরিকায়। এর মাঝেই সেদেশে শুরু হতে চলেছে বড়দিনের ছুটির মেজাজ। যা পালনে নিষেধাজ্ঞা রয়েছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই