করোনা মোকাবিলায় ডিসেম্বরেই ভারতে আসছে স্পুটনিক লাইট

ডিসেম্বরের মধ্যেই ভারতে আসছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-এর নতুন বুস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরের মধ্যেই ভারতে আসছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-এর নতুন বুস্টার। স্পুটনিক লাইট ভারতে ডিসেম্বরের মধ্যে চলে আসবে বলে বুধবার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে সংস্থা। সাংবাদিক সম্মেলনে এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত গতিতে কাজ করছি আমরা। তাই আশা করা যায় ডিসেম্বরেই ভারতের বাজারে আনা যাবে স্পুটনিক লাইট টিকাকে।’ সংস্থার তরফে এও জানানো হয়েছে, ‘ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই টিকা খোলা বাজারে নিয়ে আসবে রাশিয়া।’

আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল, ১২-১৭ বছরের শিশুদের জন্য স্পুটনিক ভি ব্যবহার করা হবে এবার। যাকে রাশিয়া সরকার অনুমতি দিলেই ব্যবহার করা যাবে।’ এও জানানো হয়েছিল, ‘রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক স্পুটনিক টিকাকে ১২-১৭ বছরের শিশুদের শরীরে প্রয়োগের জন্য ব্যবহার করবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। গোটা বিশ্ব বাজারেও আনা হবে এই টিকা।’ গোটা বিশ্বের মধ্যে করোনা সংক্রমণে ফের শীর্ষে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজারের বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছে এই মারণরোগে। যার মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজারের বেশি মানুষের। এই আক্রান্তের ঝড় বাড়বে আগামী দিনে। শুধুমাত্র টিকা না নেওয়ার প্রবণতাই রাশিয়াতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।

সকলের আগেই করোনার টিকা আবিস্কার করলেও মানুষের অনীহা ও বেপরোয়া মানসিকতা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারের তরফে হস্তক্ষেপ করলেও টিকাকরণের হার বাড়ানো যাচ্ছে না। হু-এর তরফে আগেই সাবধান করা হয়েছিল রাশিয়া ও ইউরোপে মার্চ মাসের মধ্যে মৃত্যু হবে সাত লক্ষ মানুষের। যার শুরুটা হয়েছে এখন থেকেই।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ