‘আয়ু বেশি দিন নয়’, হিজবুল্লাহর নতুন প্রধানকে খতমের হুমকি ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নাঈম কাশেম। আর এর পরেই হিজবুল্লাহ প্রধানকে সরাসরি হুমকি দিয়েছে ইজরায়েল। জানিয়েছে, নাঈম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’। তিনি বেশি দিন বাঁচবেন না। খুব শীঘ্রই তাঁকে খতম করবে ইজরায়েল।

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সামাজিক মাধ্যমে হিজবুল্লাহর নয়া প্রধানের একটি ছবিও পোস্ট করেন। এরপর ইয়োভ গ্যালান্ট লিখেছেন, ‘সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।’ অর্থাৎ পরোক্ষভাবে তিনি বোঝাতে চাইলেন খুব শীঘ্রই তাঁকে হত্যা করবে ইজরায়েল সেনাবাহিনী।

এর আগে গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছিল ইজরায়েল। এরপরে নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নাম উঠে এসেছিল হাশেম সাফিউদ্দিনের। কিন্তু বিমান হামলায় ইজরায়েলের হাতে খতম হয়েছে হাশেম সাফিউদ্দিনও। এরপরে জল্পনা চলছিল কে হবে নাসরুল্লাহর উত্তরসূরি ? এবার সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাসরুল্লাহর উত্তরসূরি নাম সামনে আনলেন হিজবুল্লাহ সংগঠন। নতুন হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাইম কাসেম।তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তাঁকেও হত্যা করার পরিকল্পনা করছে ইজরায়েল।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছিল,তাদের শূরা কাউন্সিল মহাসচিব হলেন ৭১ বছর বয়সী তাঁদের দলের নীতিমালা ও লক্ষ্যের প্রতি কাশেমের আনুগত্যের কারণে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে। যদিও লেবাননের অনেকের মতে নাসরুল্লাহর মধ্যে যে যোশ ছিল, তার অভাব রয়েছে নাঈমের মধ্যে। তবে এখন দেখার বিষয় হিজবুল্লাহ কেমন নেতৃত্ব দিতে পারে কাশেম। যদিও ইজরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে হিজবুল্লাহর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নাঈম। তবে এবার ইজরায়েলের লক্ষবস্তু হতে পারে নাঈম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন : হিজবুল্লাহর নতুন প্রধান, কে এই নাঈম কাশেম

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল