পাক সেনাপ্রধানের ইস্তফার দাবি জানানোর ‘অপরাধে’ জেল প্রাক্তন সেনা আধিকারিকের ছেলের

যদিও ছেলের বিচার প্রক্রিয়ায় না খুশ প্রাক্তন সেনা আধিকারিক জাফর মেহেদি। তিনি অভিযোগ করেছেন, সাজা ঘোষণার পরে শাহিওয়াল জেলে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: একেই বলে লঘু পাপে গুরু দণ্ড।

দেশের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার পদত্যাগ চাওয়ায় এবার দেশেরই এক প্রাক্তন সেনা আধিকারিকের ছেলেকে পাঁচ বছরের কারাবাসের সাজা দিল সেনা আদালত। যদিও ছেলের বিচারের বিষয়টি নিয়ে প্রহসনের অভিযোগ এনেছেন প্রাক্তন সেনা আধিকারিক জাফর মেহেদি আসকারি। সেনা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে লাহোর হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’র উর্দু শাখার প্রতিবেদন অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কার্যকালের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে তাঁর ইস্তফা চেয়েছিলেন প্রাক্তন সেনা আধিকারিক মেজর জেনারেল জাফর মেহেদি আসকারির ছেলে তথা পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হাসান আসকারি। দেশের সবচেয়ে শক্তিমান ব্যক্তির ইস্তফা চাওয়ার অপরাধে তাঁকে রাষ্ট্রীয় সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়। তার পর থেকে জেলের অন্ধকার কুঠুরিতেই রয়েছেন হাসান।

চলতি বছরের জানুয়ারি মেসে ছেলের মুক্তি দাবি করে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেজর জেনারেল জাফর মেহেদি। তাঁর আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, গোটা শুনানির ভিডিওগ্রাফি করতে হবে। চলতি বছরের জুলাই থেকে সেনা আদালতে হাসানের বিচার পর্ব শুরু হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য সেনা বাহিনীরই এক আইনি আধিকারিককে কৌঁসুলি হিসেবে নিয়োগও করা হয়। পঞ্জাবের শাহিওয়াল জেলে শুনানির পর অভিযুক্তকে ‘অপরাধী’ ঘোষণা করে পাঁচ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে।

যদিও ছেলের বিচার প্রক্রিয়ায় না খুশ প্রাক্তন সেনা আধিকারিক জাফর মেহেদি। তিনি অভিযোগ করেছেন, সাজা ঘোষণার পরে শাহিওয়াল জেলে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েছেন তিনি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার