বাচ্চা, গর্ভবতীদের জন্য কোভ্যাক্সিনকে ছাড় শীঘ্রই

টিকার কার্যকারিতার রিপোর্ট সন্তোষজনক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বাচ্চা ও গর্ভবতী মহিলাদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব শীঘ্রই কোভ্যাক্সিন টিকাকে ছাড় দিতে চলেছে। এমনই সুসংবাদ শোনালেন সংস্থার শীর্ষ বিজ্ঞানী ড. সৌম্যা স্বামীনাথন। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বামীনাথন বলেন, কোভ্যাক্সিন টিকার সেফটি রিপোর্ট খুব ভালো। টিকার কার্যকারিতার রিপোর্টও পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক। খুব শীঘ্রই এই টিকা ছাড়পত্র পাবে।

ভারত বায়োটেক এখন শিশুদের জন্য ভ্যাক্সিন নিয়ে আসার চেষ্টা করছে। ফাইজারৈর তৈরি টিকা শুধুমাত্র ১২ বছর বা ততোর্ধ্বদের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়ে থাকে। যে সব শিশুদের বয়স দু বছর বা তার বেশি, তাদের জন্য একমাত্র কোভ্যাক্সিন টিকাই আসতে পারে দেশে।

বিভিন্ন রাজ্যে দুই থেকে ছয় বছর বয়সীদের ওপর কোভ্যাক্সিন টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ট্রায়াল চলছে। প্রথম ধাপে ১২ থেকে ১৮ বছর, দ্বিতীয় ধাপে ছয় থেকে ১২ বছর, তৃতীয় ধাপে দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ওপর টিকার ডোজ দিয়ে পরীক্ষা করা হয়েছে।

ভারত বায়োটেকের তরফ থেকে বলা হয়েছে, এখনও অবধি ক্লিনিক্যাল ট্রায়ালে যতজন শিশুকে টিকার ডোজ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের শরীরে তৈরি হয়েছে অ্যান্টিবডি। বেড়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যা থেকে স্পষ্ট শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয়েছে।

দেখার এখন এটাই শিশুদের জন্য কত তাড়াতাড়ি টিকা বাজারে আসে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের