বিশ্বজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষেই রয়েছে সূঈর্যোদয়ের দেশ জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি ক্রমশই উধাও হচ্ছে। আগের দিনের তুলনায় বিশ্বজুড়ে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেখচিত্র ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৬৮ হাজার ৮০০ জন। যার ফলে মহামারি শুরু হওয়ার পরে বুধবার সকাল পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৮৭৬ জন। করোনার ছোবলে আরও এক হাজার ৬২ জন প্রাণ হারানোয় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লক্ষ ৪৯ হাজার ৪৬৫ জনে। মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ৩০৮ জন। এ নিয়ে এখনও পর্যন্ত বিশ্বে করোনাকে জয় করলেন ৬৪ কোটি ৫৬ লক্ষ ৯৫ হাজার ২৬৬ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে জাপান। সূর্যোদয়ের দেশে নতুন করে সমক্রমিত হয়েছেন ৮১ হাজার ৫৩৫ জন। আর প্রাণ হারিয়েছেন ৩০৭ জন। মৃত্যুর নিরিখে ফের দ্বিতীয়স্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেনের দেশে একদিনেই প্রাণ হারিয়েছেন ২২২ জন। তৃতীয়স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন আরও ১৭৭ জন। ফ্রান্সে ৫৯ ও রাশিয়ায় ৪২ জন প্রাণ হারিয়েছেন।

দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে ব্রাজিল। সাম্বার দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬ হাজার ৪৭২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাইওয়ানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৮৫৯ জন। দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ২৬২ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ হাজার ৪১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের