বিশ্বজুড়ে থমকে গেল করোনাভাইরাসের মৃত্যুঝড়

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু অনেকটাই স্বস্তি দিল। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় অনেকটাই নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র এক লক্ষ ৪৪ হাজার ৬৪৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪১ জনের। তার মধ্যে অর্ধেকের বেশি জাপানের বাসিন্দা। সূর্যোদয়ের দেশে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন।

রবিবার আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ারল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও এক লক্ষ ৪৪ হাজার ৬৪৯ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হওয়ায় এখনও পর্যন্ত মহামারি শুরু হওয়ার পরে বিশ্বজুড়ে আক্রান্ত হলেন ৬৭ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৭৮ জন। মৃত্যুমিছিলে আরও ৬৪১ জন সামিল হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ লক্ষ ৫৮ হাজার ৬৯২ জন। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১৮ হাজার ৭৮০ জন। এ নিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ৬৪ কোটি ৬৮ লক্ষ ১৩ হাজার ৮৪৩ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১১ লক্ষ ৩০ হাজার ৫৪৩ জনে।

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘন্টায় পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৮২ জন আর প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২৪ লক্ষ ১৯ হাজার ৬৩২ জন। আর মারা গেলেন ৬৭ হাজার ৩৮৮ জন। দৈনিক সংক্রমণের নিরিখে জাপানের পরে রয়েছে তাইওয়ান। দ্বীপখণ্ডটিতে নতুন করে ২৭ হাজার ৪৪৪ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ২০ জন। দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয়স্থানে লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। ওই দেশটিতে আরও ৬১ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই