সুখবর, শিগগিরই আসছে করোনার প্রতিষেধক ট্যাবলেট

খুব শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) কাছে করোনা প্রতিরোধী ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন চাওয়া হবে বলে জানিয়েছেন মেরেকের শীর্ষ কর্তারা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনেকেই সূঁচ ফোটাতে ভয় পান। আর সেই কারণে সহজলভ্য হওয়া সত্বেও করোনার প্রতিষেধক ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছেন না। ইঞ্জেকশনে যাঁদের ভীতি রয়েছে, তাঁদের জন্য শুক্রবার সুখবর শোনাল বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক। সংস্থার তৈরি কোভিড প্রতিরোধী ট্যাবলেট মলনুপিরাভির পরীক্ষামূলক প্রয়োগে (ক্লিনিক্যাল) উল্লেখযোগ্য সাফল্য মিলেছে বলে দাবি করে খুব শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) কাছে করোনা প্রতিরোধী ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন চাওয়া হবে বলে জানিয়েছেন মেরেকের শীর্ষ কর্তারা।

বিশ্বজুড়ে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে যখন একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভ্যাকসিন তৈরির পিছনে দৌড়েছে, সেখানে ভিন্ন পথ বেছে নিয়েছিলেন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেকের শীর্ষ আধিকারিকরা। তাঁরা অন্য এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা রিজব্যাক বায়োথেরাপিউটিকসের সঙ্গে হাত মিলিয়ে কোভিড প্রতিরোধী ট্যাবলেট বাজারজাত করার জন্য কোমর কষে ঝাঁপান। তার অন্যতম কারণই ছিল, বহু মানুষ ইঞ্জেকশন নিতে ভয় পান।  

শুক্রবার মেরেকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সংস্থার তৈরি কোভিড প্রতিরোধী ট্যাবলেট মলনুপিরাভির করোনা আক্রান্তদের মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে পরীক্ষামূলক প্রয়োগে উঠে এসেছে। তাছাড়া ওই ওষুধ কোভিড আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার হারও অনেকটা কমিয়ে দিতে সক্ষম হয়েছে। ২০২ জন ব্যক্তির ওপর ওই ওষুধ প্রয়োগ করে দেখা গিয়েছে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়া অনেকটাই কমে যাচ্ছে।’ শেষ পর্যন্ত অনুমোদন পেলে মলনুপিরাভির হবে কোভিড চিকিৎসায় প্রথম অনুমোদিত মুখে খাওয়ার ওষুধ। পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়ার পর মলনুপিরাভির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করেছে মেরেক ও রিজব্যাক।

কোভিডের মুখে খাওয়ার ওষুধ নিয়ে ইতোমধ্যে গবেষণা চালাচ্ছে একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা।  টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজার ছাড়াও রসে ও অ্যাটিয়া ফার্মাসিউটিক্যালসও কোভিড প্রতিরোধী ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা নিয়েছে। সেপ্টেম্বরের শুরুতেই ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ের গবেষণা শুরু করেছে ফাইজার। দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিবেদন শিগগির হাতে আসবে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাটিয়াও।
 

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল