তেল আবিবে বন্দি মুক্তির জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের তেল আবিবের রাজপথে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার(২২ জুন) রাতে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখান। সেইসময় স্থানীয়রা তেল আবিরের রাজপথে উপস্থিত হন এবং তাঁদের সকলের হাতে দেশটির জাতীয় পতাকা ছিল। ফেস্টুন হাতে বন্দিদের ছবি নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। হাজার হাজার বিক্ষোভকারী পতাকা হাতে হাজির হন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে স্লোগানও দেন।

তাঁদের দাবি গাজায় হামাসের হাতে বন্দি থাকা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে আনতে হবে। এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইজরায়েলে নতুন সরকার নির্বাচন করতে হবে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, লিকুদ পার্টির সদর দফতরের কাছে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছিল। এই সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে তুমুল হাতাহাতি চলে।শেষ পর্যন্ত পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে।

তবে এটা নতুন নয়, এর আগেও বন্দি মুক্তির অভিযানে একাধিক বিক্ষোভ হয়েছে ইজরায়েলে। অনেক বিক্ষোভকারী ‘ক্রাইম মিনিস্টার’ ও ‘যুদ্ধ বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। এর আগে সেখানকার মাটি লাল রং করা হয়েছিল। বিক্ষোভকারীরা অনেকে তেল আবিবের গণতন্ত্র চত্বরে মাটিতে শুয়ে পড়েন।বিক্ষোভকারীরা জানান, নেতানিয়াহুর হাতে আজ ইজরায়েলের গণতন্ত্র এভাবেই রক্তক্ষয় বাড়ছে। এভাবেই নির্দোষ মানুষজনেদের প্রাণ যাচ্ছে, এই যুদ্ধ বন্ধ না করলে হামাসের হাতে বন্দি তাঁদের আত্মীয় পরিজনদের ফিরে পাবে না তাঁরা।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে  টানা ৮ মাস পার হতে যাচ্ছে এখনও যুদ্ধ বন্ধের কোন লক্ষণই নেই ইজরায়েলের। একের পর এক হামলা চালাচ্ছে গাজায়। বারবার সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি, সতর্ক করেছে জাতিসংঘ। কিন্তু তবুও কোন টনক নড়ছে না ইজরায়েলের। তাঁদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু ও নারীরাও। গাজা এখন মৃত্যুপুরী হয়ে উঠেছে।

আজকের রাশিফলঃ শনির সুদৃষ্টি, সরকারি চাকরি পরীক্ষার্থীরা সুখবর পেতে চলেছেন..

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর