এই মুহূর্তে




দিটওয়ার তাণ্ডবে বিপর্যস্ত শ্রীলঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ১৫৩, জারি জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দিটওয়ার তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে। এখনও অন্তত ১৯১ জন নিখোঁজ। পরিস্থিতি সামাল দিতে শনিবার (২৯ নভেম্বর) প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ত্রাণ ও আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন। ইতিমধ্যে ত্রাণসামগ্রী ভর্তি দুটি বিমান পাঠিয়েছে ভারত সরকার। কলম্বোতে শুভেচ্ছা সফরে থাকা একটি ভারতীয় যুদ্ধজাহাজের নাবিকরা ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করেছে।

ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে গতকাল শুক্রবার থেকেই শ্রীলঙ্কার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি।কলম্বো, ক্যান্ডির পাশাপাশি উত্তরাংশে এক টানা বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। কেলানি নদীর জল একাধিক এলাকা ভাসিয়ে নিয়েছে। ভেসে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি-রাস্তাঘাট। জলবন্দি বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক সম্পথ কোতুওয়েগোদা জানিয়েছেন, ‘দেশের বিভিন্ন অংশ বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত ১৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৯১ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে বিশেষ সন্ধান চলছে। উদ্ধার ও ত্রাণকার্যে সেনা-নৌ ও এবং বিমানবাহিনীকে নামানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ৭৮ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন বলেছেন যে নয়াদিল্লি আরও সাহায্য পাঠাতে প্রস্তুত। সরকার সারা দেশে উদ্ধার ও ত্রাণকার্য জোরদার করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। সামরিক হেলিকপ্টার এবং নৌকা ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০০৩ সালের জুন মাসে। তখন ২৫৪ জন মারা গিয়েছিলেন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

সিডনি সমুদ্র সৈকতে ইহুদি নিধন যজ্ঞের নিন্দা ইজরায়েলের প্রেসিডেন্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ