চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন মুলুকে হত্যা বাঙালি নৃত্যশিল্পীর, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি : মার্কিন মুলুকে গুলি করে হত্যা করা হয়েছে এক বাঙালি নৃত্যশিল্পীকে। বাঙালি এই নৃত্যশিল্পীর নাম অমরনাথ ঘোষ। ঘটনাটি সম্প্রতি সামনে এনেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তবে কী কারণে ওই নৃত্যশিল্পীকে খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, গত মঙ্গলবার সেন্ট লুইস শহরে ইভিনিং ওয়াকে বেরিয়েছিলেন অমরনাথ। ঠিক তখনই তাঁকে গুলি করে হত্যা করা হয়। অমরনাথকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়। কিন্তু কী কারণে এই গুলি করে হত্যা করা হল এই বাঙালি নৃত্যশিল্পীকে, সেই বিষয়টি অবশ্য এখনও জানা যায়নি।

নৃত্যশিল্পীর এই আকস্মিক মৃত্যু প্রসঙ্গে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য জানান, ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিল অমরনাথ। মা তিন বছর আগে মারা যান। কী কারণে অমরনাথের মতো একজন নৃত্যশিল্পীকে হত্যা করা হল সেটা জানার জন্য তাঁর পরিবারের কোনও লোক নেই। তাঁর কিছু বন্ধু বান্ধব শুধু আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অমরনাথের যে সব বন্ধু বান্ধব রয়েছে, তাঁরা অমরনাথের দেহ চেয়েছে। কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস যদি এই বিষয়ে ব্যবস্থা নেয়, তাহলে ভালো হয়। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করছি। উল্লেখ্য, কলকাতার ছেলে অমরনাথ ঘোষ ভরতনাট্টম ও কুচিপুরী নৃত্যে পারদর্শী। সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিভাগে এমএফএ করেছে অমরনাথ।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ