আমেরিকা-ইজরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,০৪৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটার সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় গত পাঁচদিনে ইরানে কমপক্ষে ১,০৪৫ জনের প্রাণ গিয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশু ও মহিলাও রয়েছে। যদিও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বহু জায়গা থেকে নিহতদের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ও মার্কিন বাহিনী। হাজার-হাজার বোমা ফেলে ধ্বংসস্তুপে পরিণথ করা হয়েছে তেহরান-সহ ইরানের বিভিন্ন শহরের জনপদ। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনি-সহ দেশটির কমপক্ষে ৪০ শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার। তার মধ্যে রযেছেন প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, খামেইনির সিনিয়র উপদেষ্টা। পাশাপাশি বোমায় গুঁড়িয়ে গিয়েছে বহু স্কুল-কলেজ-হাসপাতাল ও আবাসিক ভবন। রেড ক্রিসেন্ট সোসাইটির তরফে জানানো হয়েছিল, মঙ্গলবার সকাল পর্যন্ত হামলায় ৭৮৭ জনের প্রাণ গিয়েছে। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিহতের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

ইজরায়েল ও আমেরিকার হামলার পাল্টা হিসাবে সৌদি আরব, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরাও। ওই হামলাতেও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে। বুধবারই মার্কিন দোসর তুরস্ককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানি সেনা। তবে  তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রক।

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা