ইরানে নিহতের আমেরিকা-ইজরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৩০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। গত ছয় দিনে আমেরিকা ও ইজরায়েলের ছোড়া বোমা ও ক্ষেপণাস্ত্র কমপক্ষে ১,২৩০ জনের প্রাণ নিয়েছে। তার মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের এক প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক পড়ুয়াও রয়েছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ও মার্কিন বাহিনী। হাজার-হাজার বোমা ফেলে ধ্বংসস্তুপে পরিণথ করা হয়েছে তেহরান-সহ ইরানের বিভিন্ন শহরের জনপদ। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনি-সহ দেশটির কমপক্ষে ৪০ শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার। তার মধ্যে রযেছেন প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, খামেইনির সিনিয়র উপদেষ্টা। পাশাপাশি বোমায় গুঁড়িয়ে গিয়েছে বহু স্কুল-কলেজ-হাসপাতাল ও আবাসিক ভবন। রেড ক্রিসেন্ট সোসাইটির তরফে জানানো হয়েছিল, মঙ্গলবার সকাল পর্যন্ত হামলায় ৭৮৭ জনের প্রাণ গিয়েছে। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিহতের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

ইজরায়েল ও আমেরিকার হামলার পাল্টা হিসাবে সৌদি আরব, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরাও। ওই হামলাতেও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে। বুধবারই মার্কিন দোসর তুরস্ককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানি সেনা। তবে  তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রক।

অন্যদিকে শ্রীলঙ্কা উপকূলে ভারত থেকে ফেরত এক ইরানি জাহাজে টর্পেডো দিয়ে হামলা চালিয়েছিল মার্কিন নৌসেনা। ওই হামলায় ৮৭ জন ইরানি নাবিকের মৃত্যু হয়েছে। ওই হামলার বদলা নিতে বৃহস্পতিবার (৫ মার্চ) পারস্য উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধে পাল্লা দিতে ইরান সরকার বন্ধু দেশ রাশিয়ার কাছে সামরিক সাহায্য চেয়েছে বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে। অবশ্য ওই দাবি নস্যা‍ৎ করেছে ক্রেমলিন। এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ইরান রাশিয়ার কাছে অস্ত্র পাঠানোর কোনও অনুরোধ করেনি।’

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়