করাচির শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২৬, উদ্ধারকার্য অব্যাহত

পাকিস্তানের করাচির শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতে (১৭ জানুয়ারি) আগুন লেগেছিল। কিন্তু উদ্ধারকার্য এখনও অব্যাহত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের করাচির শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতে (১৭ জানুয়ারি) আগুন লেগেছিল। কিন্তু উদ্ধারকার্য এখনও অব্যাহত। এখনও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ খুঁজছে। সেখান থেকে সোমবার (১৯ জানুয়ারি) একটি শিশু-সহ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত সর্বমোট ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ৭৩ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ দুপুরে একই ভবনের একটি অংশে পুনরায় আগুন লেগে গিয়েছিল। যার ফলে সাময়িকভাবে উদ্ধারকার্য স্থগিত করতে বাধ্য হয় উদ্ধারকর্মীরা। ঘটনাটি ঘটেছিল, শনিবার রাতে পাকিস্তানের করাচির মোহাম্মদ আলি জিন্নাহ গুল প্লাজা নামে একটি শপিং মলে।

জানা যায়, শপিং মলের নিচতলা থেকে আগুন লেগেছিল। সেখানকার কোনও একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরো শপিং মলে ছড়িয়ে পড়েছে বলে অনুমান। যার ফলে শপিং মলের একটি অংশ ধসে পড়ে যায়। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো মলে ছড়িয়ে পড়ে। আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। লোকজন এলোপাথাড়ি দৌড়াতে শুরু করে। কিন্তু অনেকেই পালিয়ে বাঁচতে পারেনি।জানা গিয়েছে, আগুন এতটাই ভয়াবহ ছিল যে, রবিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্তও আগুন নেভানো সম্ভব হয়নি। এখনও উদ্ধারকার্য চলছে। সূত্রের খবর, এই শপিং মলটিতে প্রায় ১,২০০-এর কাছাকাছি দোকান ছিল। দুর্ঘটনার সময়ে অনেকেই শপিং মলে উপস্থিত ছিলেন। তাই আচমকা আগুন লেগে যাওয়ায় হুটোপাটি শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। ২০ জন গুরুতর আহত হন। টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন তা জ্বলেছে।

উদ্ধারকারী দলের মুখপাত্র হাসানুল হাসিব খান জানিয়েছেন, ১,২০০টিরও বেশি দোকান সমৃদ্ধ এই মলে পর্যাপ্ত বায়ুচলাচল ব্যবস্থা না থাকায় ভেতরে ঘন ধোঁয়া জমে গিয়েছিল, যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করেছে। আগুনের তীব্রতায় ভবনের বেশকিছু অংশ ধসে পড়ায়। উদ্ধারকারীরা এখনও দেওয়াল ভেঙে ও জানালা কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। এদিকে কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার অভিযোগে বিক্ষোভ শুরু করেছেন আশপাশের লোকজন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও নিখোঁজদের স্বজনরা ভবনে প্রবেশ করতে পারছেন না। তাদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মলের ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ভবনটি যেকোনও সময় ধসে পড়তে পারে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। তবে এখনও ভেতরে অনেক মানুষ আটকা রয়েছেন বলে অনুমান। করাচির এই অগ্নিকাণ্ড শহরের বাণিজ্যিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের