প্রয়াত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সহ নির্মাতা ডেনিস অস্টিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সহ নির্মাতা ডেনিস অস্টিন। ক্যালিফোর্নিয়ার লস আল্টোসের বাড়িতে ১ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর ছেলে ছেলে মাইকেল অস্টিন আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। 

ডেনিস অস্টিন একজন সফ্টওয়্যার ডেভেলপার। পাওয়ারপয়েন্টের সহ নির্মাতা হিসেবে ফোরথট সফটওয়্যারে যোগদানের আগে এমআইটি এবং ইউসি সান্তা বারবারা সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। ফোরথট কোম্পানিটি ১৯৮৭ সালে সফ্টওয়্যারটি প্রকাশ করেন। কয়েকমাস পর মাইক্রোসফট ১৪ মিলিয়ন ডলারে কোম্পানিটিকে কিনে নেয়। অস্টিন ১৯৮৫ থেকে ১৯৯৬ পর্যন্ত পাওয়ারপয়েন্টের প্রাইমারি ডেভেলপার ছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

১৯৯৩ সাল নাগাদ পাওয়ারপয়েন্ট ১০০ মিলিয়ন ডলারের বেশি বিক্রি হয়। মাইক্রোসফ্ট তার  প্রোগ্রামগুলির মধ্যে পাওয়ারপয়েন্টকে যোগ করে। ডেনিস অস্টিন রবার্ট গাস্কিন্সের সাথে কাজ করেছিলেন, যিনি সফ্টওয়্যারটি পরিকল্পনা করেছিলেন।

পাওয়ার পয়েন্টে প্রত্যহ ৩০ মিলিয়নের বেশি প্রেজেন্টেশন তৈরি করা হয়। সফটওয়্যারটি কর্পোরেট এক্সিকিউটিভ, বিজনেস স্কুল, প্রফেসর এবং মিলিটারি জেনারেলরা ব্যবহার করেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক