দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়া থেকে পাততাড়ি গোটাচ্ছে ডোমিনোজ

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ইউক্রেন যুদ্ধের ১৮ মাস বাদে রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চেইন রেস্তোরাঁ ডোমিনিজ। রাশিয়ায় সংস্থার ব্যবসা দেখভালের দায়িত্বে থাকা ডিপি ইউরেশিয়া জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের দেশে থাকা ১৪২টি দোকানই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। সেই সঙ্গে শিগগিরই দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন জানানো হচ্ছে।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পরেই ম্যাকডোনাল্ডস-সহ বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা রাশিয়া ছাড়ার ঘোষণা করেছিল। গত ১৮ মাসে এক হাজারের বেশি দেশি ও বিদেশি সংস্থা রাশিয়ার বাজার থেকে পাততাড়ি গুটিয়েছে বলে ইয়েলো বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা-গবেষণায় জানানো হয়েছে। একাধিক বিদেশি প্রতিষ্ঠান রাশিয়ার মাটি ছাড়লেও ব্যবসা চালিয়ে যাচ্ছিল বিখ্যাত পি‍ৎজা ও বার্গার প্রস্তুতকারী সংস্থা ডোমিনোজ। ইউরোপ ও এশিয়ায় সংস্থার ব্যবসা চালানোর দায়িত্বে থাকা ডিপি ইউরেশিয়া গোটা রাশিয়াজুড়ে ১৪২টি স্টোর পরিচালনা করছিল। কিন্তু ওই স্টোর চালাতে গিয়ে ডোমিনিজোর কাছ থেকে কোনও রকম সহযোগিতা মিলছে না অভিযোগ তুলেছে সংস্থাটি।

সোমবার ডিপি ইউরেশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ায় থাকা ১৪২টি স্টোর-সহ ব্যবসা বিক্রির জন্য স্থানীয়স্তরে ক্রেতা খোঁজা হয়েছিল। কিন্তু কোনও সংস্থা মেলেনি। ফলে পাততাড়ি গোটানো ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। ফলে নিজেদের দেউলিয়া ঘোষণার রাস্তাতেই হাঁটা হচ্ছে। উল্লেখ্য, যে সমস্ত বিদেশি সংস্থা রাশিয়া থেকে ব্যবসা গুটিয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য এক আইন প্রণয়ণ করেছে রুশ সরকার। ইতিমধ্যেই ড্যানিশ পানীয় উ‍ৎপাদনকারী সংস্থা কার্লসবার্গ এবং ফরাসি খাদ্য সংস্থা ড্যানোনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে রুশ প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ