আর্থিক অবস্থা চাঙা হতেই পুলিশ কর্মীদের যৌন জীবনের উন্নতি, আজব দাবি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের বিতর্কে। টেক্সাসের কর্পাস ক্রিস্টিতে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, চাঙ্গা অর্থনীতির জেরে এক নিউ ইয়র্ক পুলিশ আধিকারিকের দাম্পত্য জীবন ও ব্যক্তিগত আত্মবিশ্বাস নাকি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ভাষণের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের পর প্রথম জনসভায় ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন। সেই প্রসঙ্গেই তিনি একটি ব্যক্তিগত কথোপকথনের উল্লেখ করেন। তার দাবি, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর এক ‘কঠোর’ পুলিশ আধিকারিক তাকে বলেন, শেয়ারবাজার চাঙা হওয়ায় তার ৪০১ (কে) অবসরভাতা তহবিলের মূল্য অনেক বেড়েছে। ফলে পরিবারে তার আর্থিক অবস্থান বদলেছে এবং স্ত্রীও এখন তাকে ‘আর্থিক প্রতিভা’ হিসেবে দেখছেন।

ট্রাম্পের কথায়, ওই পুলিশকর্মী নাকি জানান, আগে আর্থিক দুরবস্থার কারণে তিনি পরিবারের কাছে গুরুত্ব পেতেন না। কিন্তু এখন বিনিয়োগের মূল্য বৃদ্ধি পাওয়ায় তার আত্মবিশ্বাস বেড়েছে, এমনকি ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব পড়েছে। ভাষণে ট্রাম্প আরও বলেন, “সবাই উপরে উঠছে। কারও ৪০১ (কে) কি কমেছে? যদি কমে, তবে সে লুজার।”

এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ প্রশ্ন তুলেছেন, শেয়ারবাজারের উত্থান-পতন কি সত্যিই ব্যক্তিগত জীবনে এমন প্রভাব ফেলতে পারে? আবার ট্রাম্প-সমর্থকদের একাংশের দাবি, বিষয়টি ছিল রসিকতার ছলে বলা মন্তব্য। প্রসঙ্গত, এই বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে কৌতূহল ও সমালোচনা দুই-ই বেড়েছে। অর্থনৈতিক সাফল্য তুলে ধরতে গিয়ে প্রেসিডেন্টের এমন ব্যক্তিগত উদাহরণ টানা রাজনৈতিক মহলেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

দুর্গাপুজোর পরেই কলকাতা পুরসভায় ভোট, ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে নিজেকে ৬.৩৬ কোটি টাকার ফেরারি উপহার দিলেন রণবীর

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

অকালে প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর