দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরানে হামলা চালানোর প্রস্তুতি, জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকলেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইরাকের মতোই কী ইরানকে ধ্বংসের খেলায় নামছে আমেরিকা? সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় আচরণে। প্রথমে শহর ছাড়ার জন্য তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়েছেন। পরে তড়িঘড়ি জি-৭ সম্মেলনের মাঝপথে দেশে ফিরেছেন। আর শেষে দেশে ফিরেই জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন। ট্রাম্পের নির্দেশ জি-৭ সম্মেলন ছেড়ে দেশে ফিরেছেন মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও। সূত্রের খবর, ইজরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাতেই জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প। যদিও একাধিক মার্কিন সাংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ইরান-ইজরায়েলের সঙ্ঘাতে ট্রাম্পের নাক গলানোর বিরুদ্ধে অবস্থান নেবেন তাঁরা।’

অন্যদিকে, কানাডায় চলা জি-৭ সম্মেলেনে তেহরান-তেল আভিভের সঙ্ঘাতে  বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের পাশে থাকার ঘোষণা করা হয়েছে। যদিও ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ সাফ জানিয়ে দিয়েছেন, ‘ইরানে আয়াতোল্লা আলী খামেইনির সরকারকে উ‍ৎখাত করার প্রক্রিয়া কৌশলগত ভুল। ওই প্রক্রিয়ায় কোনও ভাবেই জড়াবে না ফ্রান্স।’

মঙ্গলবার (১৭ জুন) সকালেই ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছিলেন, ‘ইরান-ইজরায়েল যুদ্ধবিরতির উদ্যোগ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরছেন।’ ম্যাক্রোঁর ওই মন্তব্যে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগ বাড়িয়ে ওই মন্তব্যের জন্য ফরাসি প্রেসিডেন্টকে একহাত নিয়ে তিনি লিখেছেন, ‘ আমি ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডায় অনুষ্ঠিত জি–৭ সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরে যাচ্ছি না। তিনি জানেনই না আমি এখন কেন ওয়াশিংটনের পথে, তবে এটা নিশ্চয়ই কোনও যুদ্ধবিরতির কারণে নয়।’

 

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ