গ্রেফতারের ঘন্টা খানেকের মধ্যে ছাড়া পেলেন ডোনাল্ড ট্রাম্প

ম্যানহাটন আদালতে প্রায় ঘন্টা খানেক ধরে চলে শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গ্রেফতার হওয়ার এক ঘন্টা বাদে ছাড়া পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যানহাটন আদালতে বিচারক জুয়ান ম্যানুয়েল মারচানের এজলাসে মামলার শুনানি শেষ হওয়ার পরেই আদালত চত্বর থেকে বেরিয়ে যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আদালত চত্বরে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। আদালত চত্বর থেকে বেরনোর সময়ে যথেষ্টই বিমর্ষ দেখাচ্ছিল ট্রাম্পকে।  

বিখ্যাত পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগে ৭৬ বছর বয়সী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন ম্যানহাটন জেলা আদালতের অ্যাটর্নি। এদিন ওই মামলায় হাজিরা দিতে ম্যানহাটন আদালতে হাজির হয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। যদিও ট্রাম্পকে হাতকড়া পরানো হয়নি। প্রথমে তাঁর হাতের দশ আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি তোলা হয়। পরে হাজির করা হয় আদালত কক্ষে। আইনজীবীদের পাশে চুপচাপ বসে থাকতে দেখা গিয়েছে ট্রাম্পকে। মামলার শুনানিতে বিচারক জানান, মোট ৩৪টি অভিযোগ রয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। কী-কী অভিযোগ তাও পড়ে শোনান।

অভিযোগ শোনার পরেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন ৭৬ বছর বয়সী রিপাবলিকান নেতা। প্রায় ঘন্টাখানেক ধরে শুনানি চলে। শুনানি শেষে প্রাক্তন প্রেসিডেন্টকে মুক্তি দেয় পুলিশ। নীরবেই এজলাস কক্ষ ছেড়ে নিজের বাড়ি ট্রাম্প টাওয়ারের উদ্দেশে রওনা হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে