ওভাল অফিসে আলোচনা অত্যন্ত ফলপ্রসু ও বন্ধুত্বপূর্ণ, জানালেন ট্রাম্প ও মামদানি

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। দুপক্ষের মধ্যে তীব্র বিরোধ থাকা সত্ত্বেও একসঙ্গে বৈঠক করেছেন তাঁরা। এই বৈঠকে আলোচনা অত্যন্ত ফলপ্রসু ও বন্ধুত্বপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন দুজনেই।

বিগত কয়েক মাসে মামদানি ও ট্রাম্প একে অপরের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানিয়েছেন। কিন্তু মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হওয়ার পরেই পরিস্থিতির বদল। দুজনে একসঙ্গে ওভাল অফিসে বসেছেন বৈঠকে। মামদানি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে কটাক্ষ করেছিলেন। সেই মন্তব্যে তাঁর সমস্যা নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, দুপক্ষের মধ্যে অর্থবহ আলোচনা হয়েছে। নিউইয়র্ক শহরকে আরও ভাল ও বাসযোগ্য করতে দু’জনই প্রতিশ্রুতিবদ্ধ। একসময় মামদানিকে জিহাদি বলে কটাক্ষ করেছিলেন। নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই মামদানিকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

মামদানি জানিয়েছেন, আলোচনায় তিনি ভাড়া, নিত্যপণ্যের দাম, ইউটিলিটি বিল ও জীবনযাত্রার ব্যয় সংকটসহ একাধিক উদ্বেগের বিষয় তুলে ধরা হয়েছে। ট্রাম্প এবং মামদানি দুজনের মতাদর্শ আলাদা। কিন্তু মানুষের  উন্নয়নে একসঙ্গে কাজ করতে চান।

নিউইয়র্কে মেয়র নির্বাচনের সময় ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানিকে আটকাতে সদা সচেষ্ট ছিলেন ট্রাম্প। তিনি মেয়র হলে নিউইয়র্কের জন্য সরকারি বরাদ্দ আটকে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। কিন্তু সেই মামদেনিকেই বেছে নিয়েছেন। ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি। আফ্রিকায় জন্ম হয়েছিল মামদানির। কিন্তু তিনি ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার এবং উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানির পুত্র তিনি। নির্বাচনের আগে থেকেই তাঁর সমালোচনা করে আসছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে ট্রাম্পের ধারাবাহিক আক্রমণের পর ট্রাম্পেরই দলের প্রার্থীকে শোচনীয় ভাবে হারিয়েছেন মামদানি। এবার তাঁর সঙ্গেই এবার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন