তৃতীয় বিশ্বের কোনও দেশের অভিবাসীকে আশ্রয় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন যে তার প্রশাসন তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার জন্য কাজ করতে চলেছে। এর ফলে মার্কিন ব্যবস্থা পুনরুদ্ধার এবং সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করা সহজ হবে। হোয়াইট হাউজের কাছে একজন আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সেনা আহত হয়েছিলেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এর ঘটনার একদিন পর মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণা সামনে এসেছে। প্রশাসনের পক্ষ ঠেকে জানানো হয়েছে আফগানিস্তান সহ ১৯টি দেশের অভিবাসীদের স্থায়ী বসবাসের অবস্থা পর্যালোচনা করে দেখা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে লিখেছেন, “তৃতীয় বিশ্বের সব দেশ থেকেই অভিবাসন স্থগিত করে দেওয়া হল। আমরা প্রযুক্তিগতভাবে যতই এগিয়ে যাই না কেন, অভিবাসনের কারণে সেই অগ্রগতি থমকে যাচ্ছে। বহু মানুষের জীবনযাত্রার মান নষ্ট হচ্ছে। যারা দেশকে ভালবাসেন না তাঁরা থাকতে পারবেন না। পাশাপাশি যাঁরা আমেরিকার নাগরিক নন, তাঁদের সমস্ত সুযোগসুবিধা এবং ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। সরকারের উপরে বোঝা হয়ে আছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিল বা দেশ থেকে বহিষ্কার করা হবে।

তাঁর মতে, অবৈধ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার লক্ষ্যে এই ব্যবস্থাগুলি অনুসরণ করা হবে। এর মধ্যে রয়েছে যারা অননুমোদিত এবং বেআইনি অটোপেন অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেষে ধন্যবাদ জ্ঞাপন করে ট্রাম্প লিখেছেন, ‘থ্যাঙ্কসগিভিং টু অল। কিন্তু যারা ঘৃণা করে, চুরি করে, হত্যা করে, তারা এখানে বেশিদিন থাকতে পারবে না।

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়