মার্কিন মুলুকে ভারতীয় পড়ুয়াদের সতর্ক থাকার পরামর্শ পেপসির প্রাক্তন সিইও-এর

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের অতিরিক্ত মদ্যপান না করা বা মাদকাসক্ত থেকে বিরত থাকার পরামর্শ দিলেন পেপসি প্রাক্তন সিইও ইন্দ্রা নুই। সম্প্রতি নিউইয়র্কে ভারতীয় দূতাবাসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই পোস্টে সতর্কবার্তা জারি করেছেন পেপসির প্রাক্তন সিইও।

ভিডিও বার্তায় পেপসির প্রাক্তন সিইও ইন্দ্রা নুই আমেরিকায় পড়তে আসা ভারতীয় পড়ুয়াদের উদ্দেশ্যে জানান, ‘আপনারা অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে এসেছেন। সম্প্রতি বেশ কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যেখানে ভারতীয় পড়ুয়ারা সরাসরি জড়িত রয়েছেন বলে জানতে পেরেছি। আমি ভারতীয় পড়ুয়াদের উদ্দেশ্য বলতে চাই, আইন মেনে চলুন। রাতের বেলা একা কোথাও যাবেন না। অতিরিক্ত মদ্যপান করা বা মাদকাসক্ত হয়ে পড়বেন না। যদি এই সব কাজ করেন, তাহলে আপনি নিজেই বিপদ ডেকে আনবেন।‘

একইসঙ্গে পেপসির প্রাক্তন সিইও জানান, অনেক পড়ুয়ারাই রয়েছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সম্পর্কে ওয়াকিবহাল নয়। কিন্তু আমি তাদের বলব আমেরিকার আইন সম্পর্কে ওয়াকিবহাল হতে। প্রথমে আমেরিকায় এসে পড়ুয়াদের সতর্ক থাকা প্রয়োজন। যেহেতু ভারতের সংস্কৃতির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি অনেকটাই আলাদা, তাই ভারতীয় পড়ুয়াদের প্রথমদিকে সতর্ক হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি জানান, যদি কেউ আমেরিকায় এসে পড়াশোনার সঙ্গে সঙ্গে পার্ট টাইম কাজ করতে চায়, তাহলে তাঁর ভিসার ধরণ কেমন সেই সম্পর্কেও সম্যক ধারনা থাকা প্রয়োজন।

উল্লেখ্য, গত জানুয়ারি, ফেব্রুয়ারি মাস জুড়ে একাধিক পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটেছে। গত জানুয়ারি মাসে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অকুল ধাওয়ানের রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। পরে জানা যায়, অতিরিক্ত মদ্যপানই ছাত্রের মৃত্যুর জন্য দায়ী। পাশাপাশি জর্জিয়াতে বিবেক সাইনি নামে এক ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে। মাদক সেবনের ফলেই ওই ছাত্রের মৃত্যু হয়েছিল। এরপর ফেব্রুয়ারিতে ইন্ডিয়ানায় সমীর কামাত নামে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে