ট্রেন থামিয়ে দই কিনতে গেলেন চালক, খোয়ালেন চাকরি

গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পাক-রেলমন্ত্রক নড়েচড়ে বসেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দইয়ের লোভ ছোটো থেকেই। তাই বলে মাঝপথে ট্রেন থামিয়ে কোনও চালককে দৈ কিনতে যাওয়ার কথা শুনেছেন?

এমনই এক অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী পাকিস্তান। এই ঘটনা যেমন আশ্চর্যের, ঘটনা প্রশ্ন তুলে দিল পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনের নিরাপত্তাও।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আশ্চর্য ঘটনাটি ঘটেছে সোমবার। দ্য ডন পত্রিকার খবর অনুসারে, ট্রেনটি চালাচ্ছিলেন রানা মহম্মদ শেহজাদ। সঙ্গে ছিলেন ইফতিখর হুসেন। ট্রেনটি কহনা স্টেশনে থামলে ড্রাইভার  রানা মহম্দ শেহজাদ নেমে স্টেশন লাগোয়া একটি মিস্টির দোকানে চলে যান দৈ কিনতে। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পাক-রেলমন্ত্রক নড়েচড়ে বসেছে। ট্রেন ড্রাইভারের এই কীর্তির কথা রেলমন্ত্রীর কানে যেতে দেরি হয়নি। সঙ্গে সঙ্গে তিনি চালক রানা মহম্মদ শেহজাদকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের ঘটনা আগামীদিনে বরদাস্ত করা হবে না।

‘রেল মন্ত্রকের মুখপাত্র ইজাজ-উল হাসান জানিয়েছেন, ‘এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। ট্রেন আচমকাই মাঝপথে দাঁড় করিয়ে দিয়ে কেউ দই আনতে যাবে এতো মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না।এর সঙ্গে কয়েকশো যাত্রীর নিরাপত্তার মতো প্রশ্ন জড়িয়ে। তাই, ট্রেনড্রাইভারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ করা যেতে পারে, ট্রেনে চলতে চলতে মোবাইলে কথা বলা, সেলফি তোলা সেখানকার চালকদের নিয়মতি অভ্যাসে পরিণত হয়েছে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ