বিমানের ভেতরে উলঙ্গ হয়ে প্রস্রাব, গ্রেফতার মার্কিন নাগরিক

অশান্ত যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল, তবে ব্যক্তিটিকে বাফেলো ফেডারেল আদালতে হাজির করার পর ছেড়ে দেওয়া হয়। তবে অভিযুক্ত নাকি ঘনঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানে মদ্যপ ব্যক্তির কাণ্ডে হিমশিম খেল ফ্লাইটের ক্রু-রা। বাধ্য হয়ে বিমানটিকে মাঝ রাস্তাতেই অবতরণ করাতে হল। ঘটনাটি ঘটেছে, সম্প্রতি আমেরিকান ঈগল ফ্লাইট 3921-তে। যেটি শিকাগো টু ম্যানচেস্টার, নিউ হ্যাম্পশায়ারে সফর করছিল। মাঝ রাতে ঘটনাটি ঘটেছে। আমেরিকান এয়ারলাইন্সের বিবৃতি অনুযায়ী, মদ্যপ ব্যক্তির কার্যকলাপের দরুণ তাঁরা ঘটনার দিন ফ্লাইটকে জরুরী অবতরণ করতে বাধ্য হন। বিমানটি আকাশে উড়ে যাওয়ার পর মুহূর্তেই ব্যক্তিটি নিজের জামা খুলে ফেলে। এবং বিমানের মধ্যে প্রস্রাব করতে শুরু করে। যাতে কিনা অন্যান্য যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।

এরপরই ব্যক্তিটির অনুপযুক্ত আচরণের কারণে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। এবং অভিযুক্ত ব্যক্তিটিকে বিমানের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে গ্রেফতার করা হয়। নিউইয়র্কের বাফেলোতে ফ্লাইটটি অবতরণ করে। আইনজীবীদের মতে, নায়াগ্রা ফ্রন্টিয়ার ট্রানজিট অথরিটি পুলিশ নিউইয়র্কের বাফেলো বিমানবন্দরের গেট 2-এ অভিযুক্ত ব্যক্তিটি বিমান উড্ডয়নের সময় নিজেকে উন্মুক্ত করে এবং বিমানের আইলেতে প্রস্রাব করা শুরু করেছিল। জরুরি অবতরণের পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং যাত্রীকে আটক করে। তবে অভিযুক্তকে নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পর ফ্লাইটটি আবার ছেড়ে যায়। অশান্ত যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল, তবে ব্যক্তিটিকে বাফেলো ফেডারেল আদালতে হাজির করার পর ছেড়ে দেওয়া হয়। তবে অভিযুক্ত নাকি ঘনঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন।

তবে প্রসিকিউটররা জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের জেল এবং $5,000 জরিমানা হতে পারে। তবে আমেরিকান বিমান সংস্থার সঙ্গে ঘটা এমন ঘটনা এই প্রথম নয়। ডিসেম্বরে, একটি এয়ার নিউজিল্যান্ডের ফ্লাইটে একজন যাত্রীকে বিলম্বের সময় কাপে প্রস্রাব করার জন্য জরিমানা করা হয়েছিল এবং ২০২৩ সালেও, একজন ২১ বছর বয়সী ছাত্রকে অন্য যাত্রীর উপর প্রস্রাব করার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে