এই মুহূর্তে

ইয়ারওয়াক্স পরীক্ষা বদলে দেবে আপনি ক্যান্সার আক্রান্ত কিনা, যুগান্তকারী আবিষ্কার ব্রাজিলের গবেষকদের

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সার নিরাময় ও এই মারণ ব্যাধিকে দ্রুত শনাক্ত করার চেষ্টায় রয়েছেন গোটা বিশ্বের বিজ্ঞানীরা। মারণ এই রোগ এমন সময়ে ধরা পরে যখন চিকিৎসকদের হাতে আর কিছু থাকে না। এই রোগের ওষুধ এখনও আবিষ্কার হয়নি। ক্যান্সার নিয়ে চলছে গবেষনা। এবার ব্রাজিলের একটি সরকারি প্রতিষ্ঠান ফেডারেল ইউনিভার্সিটি অফ গোইয়াস (UFG) দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে ইয়ার ওয়াক্স টেস্ট রোগীদের ক্যান্সারের উপস্থিতি সনাক্ত করতে সাহায্য করতে পারে। সেরুমেনোগ্রাম নামে এই উদ্যোগটি ২০২৫ সালের কেপস অ্যাওয়ার্ডে উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, এই ইয়ার ওয়াক্স টেস্টের প্রধান সুবিধা হলো শারীরিক কষ্ট ছাড়া, কম খরচের এবং অত্যন্ত নির্ভুল পদ্ধতির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় করা যায়। গবেষণার সমন্বয়কারী নেলসন আন্তোনিওসি ফিলহো বিষয়টি নিয়ে বলেছেন, “অঙ্কোলজির ক্ষেত্রে, আমরা আশা করি এটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে, এমনকি তাদের ক্যান্সারের আক্রমণের শিকার হওয়া থেকেও রক্ষা করবে। এটি একটি সহজ, সস্তা,  এবং ব্যথাহীন পদ্ধতি।” 

এই পরীক্ষার মাধ্যমে কানের মধ্যে জমে থাকা জিনিস বের করে ল্যাবে বিশ্লেষণ করলে একজন ব্যক্তির স্বাস্থ্যের পরিবর্তনগুলি সনাক্ত করা যাবে। কোনও মারণ ব্যাধি বাসা বেঁধেছে কিনা তা সহজেই ইয়ার ওয়াক্স টেস্টের মাধ্যমে শনাক্ত হয়ে যাবে। প্রথমে গবেষণাটি শুরু হয়েছিল ডায়াবেটিস নির্ণয় এবং ইয়ার ওয়াক্সের মাধ্যমে ওষুধ ও কীটনাশকের মধ্যে থাকা বিষ সনাক্ত করতে। পরবর্তীতে এই পদ্ধতিটি পশুচিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই পরীক্ষার মাধ্যমে কুকুরের শরীরের মধ্যে থাকা বিষ এবং এমনকি ক্যান্সার সনাক্তকরণ সম্ভব হয়েছিল।একটি সাক্ষাৎকারে আন্তোনিওসি ব্যাখ্যা করেছেন যে, “যদি আমাদের শরীর সুস্থ থাকে, তাহলে কানের মোমের রাসায়নিক গঠন একমুখী দেখায়। যদি কিছু বিকৃত থাকে, যা সম্ভবত রোগের ইঙ্গিত দেয়, তাহলে সেই গঠন পরিবর্তিত হয়। তাই আজ, কানের মোম আমাদের স্বাস্থ্যের অবস্থার আঙুলের ছাপের মতো।” 

ব্রাজিলে জাউ (সাও পাওলো) তে অবস্থিত আমারাল কারভালহো হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বে এই প্রকল্পটি দশ বছর ধরে চলছে, যা একটি ক্যান্সার নিরাময়ের চিকিৎসা কেন্দ্র। দীর্ঘ সময় ধরে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর আশানুরূপ ফল পাওয়া গিয়েছে এবং পরীক্ষাটি মানুষের শরীরে ক্যান্সার সনাক্তক করতে সাহায্য করেছে। ২০২৫ সালে, একটি নতুন আবিষ্কার বিজ্ঞানীদের আরও উৎসাহিত করে তুলেছিল। পরীক্ষাগুলি ক্যান্সারের পূর্ববর্তী পর্যায়গুলি সনাক্ত করতে পারে, যা রোগীদের  কম কষ্টও দেয়।   বলা ভালো,  যত তাড়াতাড়ি ক্যান্সার সনাক্ত করা যায়, নিরাময়ের সম্ভাবনা তত বেশি। পরীক্ষা করতে ৭৫১ জন স্বেচ্ছাসেবকের নমুনা বিশ্লেষণ করা হয়েছিল, যার মধ্যে ৫৩১ জন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।  তাঁদের মধ্যে থেকেই ইতিবাচক  ফল মেলে। পূর্বে কোনও টেস্ট  ছাড়াই ২২০ জনের মধ্যে মাত্র পাঁচজনের শরীরে অস্বাভাবিক পদার্থ দেখা  যায় তারপর নির্দিষ্ট  পরীক্ষার মাধ্যমে পাঁচজনেরই ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। একটি সাক্ষাৎকারে, নেলসন আন্তোনিওসি ফিলহো বলেছেন, “আমি চাই ব্রাজিলের প্রতিটি সরকারি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান তাদের সম্প্রদায়ের কাছে এই পরিষেবা প্রদান করুক। এভাবেই এটি শুরু হওয়া উচিত, এবং তারপরে এটি সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রসারিত হতে পারে।” নেলসন এই মাইলফলক অর্জনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির গুরুত্বের উপরও জোর দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে বিপ্লবী গবেষণার জন্য ব্রাজিলের সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে তহবিল এবং সহায়তা অপরিহার্য, কারণ বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের সমর্থন খুব কমই দেখা যায়।  

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাধিক মহিলাকে ধর্ষণ, হামলাসহ ৩৮টি অভিযোগ গ্রেফতার নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে

বেড়িয়ে আসবে কোন সত্যি? এপস্টিন কাণ্ডে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিন্টন-হিলারি

মিটবে সংঘাত? হামলার হুঁশিয়রির মধ্যে তুরস্কে আলোচনায় বসছে আমেরিকা-ইরান

‘‌ভারতীয়দের আগে হত্যা করো’‌, নরওয়ের প্রাক্তন কূটনীতিকের বিতর্কিত মন্তব্য ফাঁস

কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের কাছে গিয়েছিল কাবার গিলাফ, নয়া বিতর্ক

ফের ইউক্রেনে অতর্কিতে ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১২ জন খনি শ্রমিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ