ফের ইউক্রেনে অতর্কিতে ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১২ জন খনি শ্রমিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের মধ্যে এখনও উত্তাপ জারি রয়েছে। ইউক্রেনে ফের হামলা চালিয়েছে রাশিয়া। জানা গিয়েছে, ইউক্রেইনে খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলা চালায়। সেই হামলাতে প্রায় ১২ জন নিহত হয়েছেন।

ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী ডেনিশ শমিহাল জানিয়েছেন রবিবার (১ ফেব্রুয়ারি) দক্ষিণপূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রভস্ক অঞ্চলে হামলাটি চালানো হয়। খনির কাজের সঙ্গে যুক্ত র্মীদের ওপর অতর্কিতে চালানো এই হামলাকে ‘নিষ্ঠুর ও পরিকল্পিত’ বলে দাবি করেছেন তিনি। নিহতদের কর্মসংস্থানকারী জ্বালানি কোম্পানি ডিটিকে জানিয়েছে, ওই কর্মীরা কাজের একটি শিফট শেষ করে ফিরছিলেন। সেই সময়ে হামলা চালানো হয়। জানিয়ে রাখা ভালো, ডিটিকে ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি; যা মূলত বিদ্যুৎ উৎপাদন, কয়লা ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন এবং বিদ্যুৎ বিতরণের কাজ করে।

আরও পড়ুন: বাংলাদেশে সংসদ নির্বাচনে ভাগ্য পরীক্ষায় ৭৮ মহিলা প্রার্থী, ৬৫ শতাংশ কর্মজীবী

এই প্রসঙ্গে উল্লেখ্য, দুই দিন আগে ক্রেমলিন জানিয়েছিল, তারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধে  রবিবার পর্যন্ত ইউক্রেইনের জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানা বন্ধ রাখতে রাজি হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় কিয়েভ জানিয়েছিল, তারাও রাশিয়ার জ্বালানি  পরিকাঠামোতে   হামলা বন্ধ রাখবে।  যদিও  ইউক্রেন দাবি করেছে আগামী শুক্রবার পর্যন্ত হামলা বন্ধ রাখার কথা থাকলেও রাশিয়া হামলা চালিয়েছে।  বলা ভালো গত কয়েক বছরে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি  পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে।  

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?