ভরদুপুরে দুলে উঠল তাইওয়ান

কম্পনের তীব্রতা ৬.৫ রিখটার স্কেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার দুপুরে ভয়ঙ্করভাবে দুলে উঠল তাইওয়ান। কম্পনের তীব্রতা ৬.৫ রিখটার স্কেল। যদিও মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে বলা হয়েছে, কম্পনের তীব্রতা ৬.২। কেন্দ্রস্থল উত্তর-পূর্ব তাইওয়ানের ইয়াল শহর।এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে প্রাণহানির খবর নেই।

কম্পন শুরু হয় স্থানীয় সময় দুপুর ১টা ১১ মিনিটে (ভারতীয় সময় ভোর ৫টা ১১ মিনিট)। কম্পনের উৎস্থল মাটি থেকে ৬৭ কিলোমিটার গভীরে। টানা ৩০ সেকেন্ড ধরে কাঁপতে শুরু করে। কম্পনের পরে পরে বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। সেই আফটারশকগুলোও ছিল তীব্র, কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পনের জেরে মেট্রো চলাচল বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। 

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, রবিবার দুপুরে আচমকাই কাঁপতে শুরু করে তাইওয়ানের মাটি। বাড়িগুলো দুলে ওঠে। তাসের ঘরের মতো পড়তে শুরু করে আসবাবপত্র। ভূমিকম্পের সময়ে মেট্রোয় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। চিত্রশিল্পী টম পার্কার টুইট করে জানিয়েছেন, মনে হচ্ছিল যেন রোলার কোস্টারে বসে রয়েছি।

প্রায় একই রকম অভিজ্ঞতা ইউ তিং নামে এক ফেসবুক ইউজারের। নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, মনে হচ্ছিল আর বাঁচব না। ভয়ের চোটে চিৎকার শুরু করি। বাড়ির জানলা-দরজা কাচ ঝনঝন করে ভাঙতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের ভয়াবহ কম্পন তারা আগে কখনও অনুভব করেননি। একাধিক বাড়ির জানলা ভেঙে গিয়েছে, দেওয়ালে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। বিভিন্ন দোকানে রাখা সমস্ত সামগ্রীও লণ্ডভণ্ড হয়ে যায়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার