দাঙ্গার আগুনে জ্বলছে ইকুয়েডরের কারাগার, মৃত বেড়ে ১১৬

Share:

নিজস্ব প্রতিনিধি: ইকুয়েডরের গুয়ায়েকুইল শহরে অবস্থিত একটি কারাগারে বেশ কয়েকদিন ধরেই চলছে চরম অশান্তি। সেই অশান্তি ক্রমে ভয়াবহ রুপ নিয়ে দাঙ্গার আকার ধারণ করেছে। বুধবার খবর পাওয়া গিয়েছিল ওই দাঙ্গায় ইতিমধ্যেই প্রাণ হারিয়ছেন ২৪ জন। কিন্তু বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি দাবি করেছে কারাগারের ওই দাঙ্গা ইতিমধ্যেই প্রাণ কেড়েছে অন্ততপক্ষে ১১৬ জনের। এর মধ্যে ৫ জন কয়েদিকে শিরোচ্ছেদ করে করে হত্যা করা হয়েছে। অন্যদিকে এই অশান্তির জেরে আহত হয়েছেন প্রায় ৮০ জন।

উল্লেখ্য, ইকুয়েডরের  ওই কারাগারে বেশ কয়েকদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে চরম অশান্তি শুরু হয়েছে। কারাগারের মধ্যে কাদের শাসন চলবে, কদের কথা হবে শেষ কথা সেই নিয়ে গোলমাল বেঁধেছে লস লোবাস এবং লস কোনেরাস নামের দুই গোষ্ঠীর মধ্যে। সেই গণ্ডগোলই ক্রমে দাঙ্গার আকার ধারণ করে যখন ওই দুই দলের সদস্যরা একে অপরকে গুলি করে হত্যা করতে শুরু করে। এমনকি কারাগারের মধ্যে হ্যান্ড গ্রেনেড পর্যন্ত ফাটানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কারাগারের ভিতর থেকে ৫টি মাথাবিহীন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে তাঁদের শিরোচ্ছেদ করে খুন করা হয়েছে। অন্যদিকে বাকি গুলির আঘাতে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা