৯৪-তেই জীবনের ইনিংস শেষ করলেন মিশরীয় ব্যবসায়ী মহম্মদ আল-ফায়েদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯৪ বছর বয়সেই জীবনের হিসাবনিকাশ মিটিয়ে ফেললেন মিশরীয় ব্যবসায়ী মহম্মদ আল-ফায়েদ। শুক্রবারই সেকথা জানিয়েছেন তাঁর পরিবার। জানা গিয়েছে, পুত্রশোক নিয়ে বেঁচেছিলেন তিনি। তাঁর ছেলে ডোডি প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় লেডি ডায়নার সঙ্গে মারা গিয়েছিলেন।

বিলিয়নেয়ার আল-ফায়েদ ছিলেন লন্ডন ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসের প্রাক্তন মালিক। ১৯৬০-এর দশকে শিপিং কোম্পানি জেনেভাকো প্রতিষ্ঠা করেছিলেন। আল-ফায়েদ এক সময় পশ্চিম লন্ডনে ফুলহাম ফুটবল ক্লাবের মালিকও ছিলেন। ফুলহাম ফুটবল ক্লাবের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি ও পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়েছে।

আল-ফায়েদ তাঁর স্ত্রী, ফিনিশ প্রাক্তন মডেল হেইনি ওয়াথেনকে একা ফেলে চলে গেলেন। ১৯৮৫ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। রেখে গেলেন আল-ফায়েদ এবং ৬৮বছর বয়সী ওয়াথেনের চারটি সন্তান। দুই মেয়ে জেসমিন, ক্যামিলা, দুই ছেলে করিম এবং ওমর।

২৬ বছর আগে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তাঁর পুত্র ডোডি ফায়েদ। পুত্রশোকে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। জীবনের বাকিটা সময় শোকে কাটিয়েছেন তিনি। ছেলের মৃত্যুর জন্য ব্রিটিশ রাজপরিবারকে দায়ি করেছিলেন তিনি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই