নিলামে আইনস্টাইনের দূর্মূল্য পাণ্ডুলিপি

পাণ্ডুলিপির দর উঠল ১৩.১৭ মিলিয়ন মার্কিন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিলামে উঠল বিজ্ঞানসাধক অ্যালবার্ট আইনস্টাইনের পাণ্ডুলিপি। পাণ্ডলিপির বিষয় আপেক্ষিকতত্ত্ব। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিলামে ওঠা পাণ্ডুলিপিটি দূর্মূল্য। এটি ৫৪ পাতার। প্রাথমিক অনুমান ছিল পাণ্ডুলিপির নিলামে সর্বোচ্চ দর উঠতে পারে দুই থেকে তিন মিলিয়ন ডলার। পাণ্ডুলিপির দর উঠল ১৩.১৭ মিলিয়ন মার্কিন ডলার (১১.৭)।

প্রশ্ন উঠছে, কেন এই পাণ্ডুলিপিকে দূর্মূল্য বলা হচ্ছে?

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত আইনস্টাইনের লেখা দুটি পাণ্ডুলিপির কথা জানা গিয়েছে। মঙ্গলবার যেটি নিলামে উঠেছে, সেই পাণ্ডলিপির তার মধ্যে একটি। পাণ্ডুলিপির মোট পৃষ্ঠা সংখ্যা ৫৪। যার অধিকাংশ পাতা জুড়ে রয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতত্ত্ব নিয়ে গবেষণা। এই পাণ্ডুলিপির সহকারী লেখক ছিলেন তাঁর গবেষণাসঙ্গী তথা বিজ্ঞানসাধক মাইকেল বেসো। আইনস্টাইনের সঙ্গে কাজ করেছিলেন মাত্র এক বছর, ১৯১৩ থেকে ১৯১৪। পাণ্ডুলিপিতে রয়েছে অজস্র কাটাকুটি। মডেলের ছবি। নিলামে ওঠা পাণ্ডুলিপিটি ছিল মাইকেল বেসোর জিম্মায়।

পাশাপাশি, আইনস্টাইনকে ঘিরে একটা প্রশ্ন উঠেছিল। বলা হত অ্যাবসলিউট জিনিয়াস। তাই, তাঁদের মতো জিনিয়াসরা ভুল করতে পারে না, এমনটাই ধরে নেওয়া হয়। কিন্তু পাণ্ডলিপি বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয়ের অভিমত, এই কাটাকুটি থেকে বোঝা যাচ্ছে, আপেক্ষিকতত্ত্বের আবিষ্কার করতে গিয়ে আইনস্টাইনের মতো একজন বিজ্ঞান সাধককে কতটা সাধনা করতে হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে তিনি এই তত্ত্ব সম্বন্ধে বেশ সন্দিহান ছিলেন। পাণ্ডুলিপি সেই কথাই বলছে।

উল্লেখ করা যেতে পারে, চলতি বছর মে মাসে অ্যালবার্ট আইনস্টাইনের লেখা একটি চিঠি নিলামে ওঠে। তবে মঙ্গলবার যেটির নিলাম হল, সেটি যে দূর্মূল্য, সে বিষয়ে একমত গবেষকেরা।  

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ