টুইটারের সিইও পদে ইস্তফা ইলন মাস্কের? জনমত যাচাইয়ে শুরু ভোটাভুটি

আজ সোমবার বিকাল সাড়ে চারটে পর্যন্ত চলবে ভোট।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আচমকাই টুইটারের সিইও পদ থেকে ইস্তফার জল্পনা উস্কে দিলেন সদ্য বিশ্বের সেরা ধনীর তকমা হারানো টেসলা কর্ণধার ইলন মাস্ক। সোমবার সকালে আচমকাই এক টুইটে তিনি লেখেন, ‘টুইটারের সিইও পদ থেকে আমার সরে দাঁড়ানো উচিত? ভোটে যে ফল হোক তা আমি মেনে নেব।’ ওই পোস্টে জনমত যাচাইয়ের জন্য ‘হ্যাঁ’ এবং ‘না’ বলে দুটি ক্লিক বাটনও জুড়ে দিয়েছেন টুইটার কর্ণধার। আজ সোমবার ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে। তার পরেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ব্যবহারকারীরা যে রায় দেবেন তা মাথা পেতে নেবেন বলেও সগর্বে ঘোষণা করেছেন। টেসলা কর্ণধারের এ নতুন কোনও গিমিক কিনা তা বুঝতে পারছেন না তাঁর ঘনিষ্ঠরা।

ইলন মাস্কের টুইট ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। সকাল সাতটা পর্যন্ত ৬২ লক্ষের বেশি টুইটার ব্যবহারকারী ভোট দিয়েছেন। ১ লক্ষ ৪৮ হাজার ব্যবহারকারী টুইটটি পছন্দ করেছেন। এক লক্ষ পাঁচ হাজারে বেশি রি-টুইট হয়েছে। ৮৪ হাজার জন কমেন্টস করেছেন। ঘড়ির কাঁটাকে হারিয়ে দিয়ে পড়ে চলেছে ভোট। দীর্ঘ টালবাহানার পরে চলতি বছরের অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে টুইটার অধিগ্রহণ করেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। গত ৩১ অক্টোবর অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির সিইও’র পদে আসীন হন।

দায়িত্ব নিয়েই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে থাকেন। গত নভেম্বর মাসে টুইটার থেকে এক ধাক্কায় প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ইমেল পাঠিয়ে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থায় তাঁদের আর প্রয়োজন নেই। টুইটারে সার্বিক খরচে লাগাম টানতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরে সাংবাদিকদের জানিয়েছেন মাস্ক।

 

 

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি