টুইটারের সব পরিচালককে তাড়িয়ে দিলেন ইলন মাস্ক

বেশ কয়েক মাস ধরে টালবাহানার পরে গত বৃহস্পতিবারই টুইটার অধিগ্রহণ করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: জল্পনাই সত্যি হল। ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কেনার পরে ইলন মাস্ক যে সংস্থার খোলনলচে বদলে দেবেন তার আভাস মিলেছিল সিইও পরাগ আগরওয়াল, লিগাল এগ্‌জ়িকিউটিভ বিজয়া গাড্ডে, সিএফও নেড সেগল এবং জেনারেল কাউন্সেল শন এডগেটকে তাড়ানোর ঘটনাতেই। এবার সংস্থার পুরনো পরিচালকদেরও হঠিয়ে দিলেন টেসলা কর্ণধার। 

বেশ কয়েক মাস ধরে টালবাহানার পরে গত বৃহস্পতিবারই টুইটার অধিগ্রহণ করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আর টুইটার অধিগ্রহণের পরেই সিইও পরাগ আগরওয়াল সহ সংস্থার একাধিক শীর্ষ আধিকারিককে বাইরের দরজা দেখিয়ে দিয়েছেন। যদিও শীর্ষ আধিকারিকদের ছাঁটাই করার জন্য মোটা অঙ্কের টাকাও গুনতে হয়েছে তাঁকে। যদিও তাতে দমছেন না টু্‌ইটারের নয়া মালিক। সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, মালিকানার হাতবদলের আগে টুইটারের পরিচালক হিসেবে ছিলেন  সংস্থার চেয়ারম্যান ব্রেট টেলর, সিইও পরাগ আগরওয়াল। তাঁদের দুজনকেই পরিচালক পদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অধিগ্রহণ চুক্তি হিসেবেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের কাছে রাখতেই এমন পথে হেঁটেছেন ধুরন্ধর ব্যবসায়ী। নতুন পরিচালক হিসেবে আপাতত কাউকে নিয়োগ না করা হলেও ভবিষ্যতে করা হতে পারে বলে ঘনিষ্ঠদের জানিয়েছেন মাস্ক।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিকানা নেওয়ার পরে ব্যবসায়িক নীতিতেও বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন টেসলা কর্ণধার। রবিবারই তিনি ঘোষণা করেছিলেন, ‘টুইটারে নিজের প্রোফাইলে নীল চিহ্ন (ব্লু টিক) রাখতে হলে এ বার থেকে মাসে মাসে টাকা দিতে হতে পারে।’

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি