শীর্ষস্থানে নেই মাস্ক ! কে হলেন বিশ্বের ধনী ব্যক্তি..  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন মোয়েট হেনেসির চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের তথ্য অনুযায়ী, ফরাসি ধনকুবের ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার। আর্নল্টের মোট সম্পদের পরিমাণ  ২০ হাজার ৭৬০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে।

২০২২ সাল থেকে বার্নার্ড আর্নল্ট এবং এলন মাস্ক মধ্যে ছিল  ধনকুবের হওয়ার লড়াই চলছিল। এবার সেই লড়াইয়ে মাস্ককে ফেলে এগিয়ে গেলেন  বার্নার্ড আর্নল্ট। বর্তমানে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছেন এলন মাস্ক।  ফোর্বসের রিয়েল-টাইম দেশের ১০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুসারে – বার্নার্ড আর্নল্ট অ্যান্ড ফ্যামিলি (২০৭.৬ বিলিয়ন ডলার), ইলন মাস্ক (২০৪.৭ বিলিয়ন ডলার), জেফ বেজোস (১৮১.৩ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন (১৪২.২ বিলিয়ন ডলার), মার্ক জাকারবার্গ (১৩৯.১ বিলিয়ন), ওয়ারেন বাফেট (১২৭.২ বিলিয়ন ডলার)ল্যারি পেজ (১২৭.১ বিলিয়ন ডলার), বিল গেটস (১২২.৯ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (১২১.৭ বিলিয়ন ডলার), স্টিভ বালমার (১১৮.৮ বিলিয়ন)।

উল্লেখ্য, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে বলা হয়েছিল, আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ২৪০ কোটি ডলার বেড়ে ২০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিলাসবহুল পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কারণে, এলভিএমএইচের শেয়ার ৩০ শতাংশ বৃদ্ধির পরে ২০২৩ সালে আর্নল্টের সম্পত্তি ৩৯ বিলিয়ন ডলার বেড়েছে।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি