আচমকাই দিল্লি সফর বাতিল ইলন মাস্কের, কারণ নিয়ে ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মোদি সরকারের প্রত্যাশার বেলুনে পিন ফুটিয়ে দিলেন  টেসলা কর্ণধার ইলন মাস্ক। মাত্র ২৪ ঘন্টা আগে আচমকাই বাতিল করে দিলেন দিল্লি সফর। আগামিকাল রবিবারই ভারত সফরে যাওয়ার কথা ছিল টেসলা কর্ণধারের। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিনিয়োগ নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু শনিবার ‘এক্স’ হ্যান্ডেলে দিল্লি সফর দস্থগিত রাখার কথা ঘোষণা করেছেন মাস্ক। আর সফর স্থগিত রাখার জন্য টেসলার প্রতি বিশেষ দায়বদ্ধতার কারণ দেখিয়েছেন। যদিও মাস্কের ওই যুক্তিকে অসাড় এবং ছেঁদো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, নির্বাচনের মুখে দিল্লি সফরে গিয়ে মোদির সঙ্গে বৈঠক করে বিজেপির হাতে রাজনৈতিক প্রচার অস্ত্র তুলে দিতে চাইছেন না টেসলা কর্ণধার। তাই ভোট না মেটা পর্যন্ত ভারতের মাটিতে পা না রাখার দিদ্ধান্ত নিয়েছেন। ‘এক্স’ হ্যান্ডেলে দিল্লি সফর স্থগিত রাখার কথা জানিয়ে মাস্ক আশ্বাস দিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই ভারত সফরে যাবেন তিনি।

পরিবেশ দূষণ কমাতে দেশে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মোদি সরকার। ডিজেল-পেট্রলের মূল্য দিন দিন আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষও বৈদ্যুতিন গাড়ি ব্যবহারের দিকে ঝুঁকছেন। ভারতের বিশাল বাজার ধরতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন টেসলা কর্ণধার। প্রথমে বিদেশ থেকে গাড়ি এনে ভারতের বাজার ধরার পরিকল্পনা নিয়েছিলেন। তার জন্য আমদানি শুল্কে বিশেষ ছাড় দেওয়ারও আর্জি জানিয়েছিলেন মোদি সরকারের কাছে। কিন্তু ওই প্রস্তাবে রাজি হয়নি দিল্লির রায়বাহাদুররা।

গত বছরের জুনে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন মাস্ক। সূত্রের খবর, ওই বৈঠকে ভারতে টেসলার গাড়ি কারখানা তৈরি নিয়ে কথা হয়েছিল দুজনের। ইতিমধ্যেই গাড়ি তৈরির কারখানা গড়ার উপযুক্ত জায়গার সন্ধানে ভারতে ঘুরে এসেছেন টেসলার পদস্থ কর্তারা। গুজরাত, মহারাষ্ট্র ও তামিলনাডুতে গাড়ি তৈরির কারখানার জন্য জায়গাও দেখেছেন তাঁরা। তবে কোন রাজ্যে টেসলার কারখানা হবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।সূত্রের খবর, সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরেই ভারতে বিনিয়োগের ঘোষণা করার কথা ছিল মাস্কের। কিন্তু আচমকাই পিছিয়ে এলেন তিনি।

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে