Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভবিষ্যতে মানুষের চাকরির উপর বড় প্রভাব ফেলতে পারে-এমন আশঙ্কার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিলেন এলন মাস্ক সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এক পোস্টে তিনি বলেন, এআই ও রোবট যখন ব্যাপক হারে মানুষের কাজ দখল করবে, তখন সরকারগুলিকে নাগরিকদের “ফ্রি টাকা” বা সরাসরি আর্থিক সহায়তা দিতে হতে পারে।

মাস্কের মতে, ভবিষ্যতে “ইউনিভার্সাল হাই ইনকাম” বা সরকারের পক্ষ থেকে নিয়মিত চেক দেওয়ার ব্যবস্থা বেকারত্ব মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। তিনি যুক্তি দেন, অনেকেই মনে করেন এতে মুদ্রাস্ফীতি বাড়বে। তবে এআই ও রোবটিক্স উৎপাদন ও পরিষেবার সরবরাহ অনেক বাড়িয়ে দেবে, ফলে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকতে পারে।

সম্প্রতি উদ্যোক্তা পিটার এইচ. ডায়ামন্ডিস-এর সঙ্গে একটি পডকাস্ট আলোচনাতেও এ বিষয়ে বিস্তারিত কথা তুলে ধরেন মাস্ক। সেখানে প্রযুক্তি বিশেষজ্ঞ ডেভ ব্লুন্ডিন-ও ছিলেন। মাস্কের দাবি, এআই উন্নয়নের গতি সরকার ও নীতিনির্ধারণের তুলনায় অনেক দ্রুত -সম্ভবত ১০ গুণ বেশি। ফলে নিয়মকানুন তৈরি করে এই পরিবর্তনের সঙ্গে তাল মেলানো সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে নাগরিকদের সরাসরি অর্থ দেওয়াকে তিনি একটি সম্ভাব্য সমাধান হিসেবে দেখছেন। উদাহরণ হিসেবে তিনি করোনা মহামারির সময় সরকারের স্টিমুলাস পেমেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প-এর আমলে মার্কিন সেনাদের দেওয়া আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন। চাকরির ক্ষেত্র ছাড়াও মাস্ক মনে করেন, এআই স্বাস্থ্যখাতেও বড় পরিবর্তন আনবে। তাঁর দাবি, Tesla-র তৈরি হিউম্যানয়েড রোবট টেসলা অপটিমাস ভবিষ্যতে দক্ষ সার্জনদের থেকেও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারে। তবে এই ব্যবস্থার বাস্তবায়নে অনেক প্রশ্ন এখনও রয়ে গেছে-কারা এই অর্থ পাবে, কত টাকা দেওয়া হবে এবং দীর্ঘমেয়াদে এটি কতটা টেকসই হবে, তা সময়ই বলবে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর