‘টুকরো হওয়া উচিত ছিল ‘, গাজায় ট্রাম্পের শান্তি পর্ষদের নাম নিয়ে কটাক্ষ মাস্কের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠন করেছেন ‘বোর্ড অব পিস’ (Board Of Peace) । এই নিয়েই ফের একবার ট্রাম্পকে খোঁচা দিলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। রসিকতা করে বললেন, ট্রাম্পের এই বোর্ডের নাম শান্তি (Peace) না হয়ে টুকরো (Piece) হওয়া উচিত ছিল। মাস্কের এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।

মাস্ক বলেছেন, “আমি শান্তি শীর্ষ সম্মেলনের কথা শুনেছিলাম, আর আমার মনে হয়েছিল, এটা কি p‑i‑e‑c‑e?” এর পরেই মাস্ক হেসে বললেন, “আপনারা জানেন, গ্রিনল্যান্ডের এক টুকরো, ভেনেজুয়েলার এক টুকরো।” এর পরেই তিনি বলেন, “আমরা শুধু শান্তি চাই।” সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) একটি প্যানেলে ব্ল্যাকরক-এর সিইও ল্যারি ফিঙ্কের সঙ্গে বৈঠকে  মাস্ক মার্কিন প্রেসিডেন্টের   শান্তি পর্ষদকে এভাবে খোঁচা দেন। 

আরও পড়ুন: ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

প্রসঙ্গত, সুইৎজারল্যান্ডের দাভোসে  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে এই ট্রাম্প এই শান্তি বোর্ডের সূচনা করেন। যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বোর্ড অফ পিসের সনদে স্বাক্ষর করেন। তবে এই এতে যোগ দেয়নি ভারত। শুধু ভারতই নয়, আমেরিকা ছাড়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কোনও স্থায়ী সদস্যের কোনও দেশও এখনও এই বোর্ডে নাম লেখায়নি।  ২০-দফা পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ এটি যা সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল এবং এর লক্ষ্য ছিল ২০২৩ সালে ইসরায়েলের উপর হামাসের আক্রমণের পর গাজায় যুদ্ধের অবসান ঘটানো। ট্রাম্প বলেছিলেন যে বোর্ডটি শেষ পর্যন্ত প্রভাবের দিক থেকে জাতিসংঘের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, যদিও অনেক ঘনিষ্ঠ মার্কিন বন্ধু অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই